শিরোনাম
◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৫, ০৬:১৩ বিকাল
আপডেট : ০৮ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

২৩৭ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি

খালেদা জিয়া বগুড়া-৭ ও দিনাজপুর-৩ ও তারেক রহমান বগুড়া-৬ আসনে প্রার্থী

মনিরুল ইসলাম : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৩২ আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) গুলশান বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বগুড়া-৭ ও দিনাজপুর-৩ এবং তারেক রহমান বগুড়া-৬ আসনে প্রার্থী হয়েছে। 

এ ছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী হয়েছেন।

ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস, ঢাকা-৩ আসনে গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-২ আমান উল্লাহ আমান, ঢাকা-১২ সাইফুল ইসলাম নিরব, ঢাকা-৬ ইশরাক, ঢাকা-১৪ সানজিদা ইসলাম তুলি,  নেত্রকোণা-৪ লুৎফুজ্জামান বাবর, ঢাকা-১৯ সালাহ উদ্দিন, সিরাজগঞ্জ-২ ইকবাল হাসনা মাহমুদ টুকু,  কুমিল্লা-১ ড. মোশারফ হোসেন, চাঁদপুর- এহসানুল হক মিলন, ঢাকা-১৬ আমিনুল হক, লক্ষীপুর-৩ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও চট্টগ্রাম-৭ হুম্মাম কাদের চৌধুরী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়