শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৫, ০২:০৮ দুপুর
আপডেট : ২১ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

স্বাধীনতাবিরোধীরা এখন ভোট চাইছে, হিন্দুরা বোকা নয়: মির্জা আব্বাস

মনিরুল ইসলাম : বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ হুমকির মুখে পড়েছে, অথচ এ বিষয়ে কেউ মুখ খুলছে না।

মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

মির্জা আব্বাস বলেন, “আমরা বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বড় ধরনের হুমকির আভাস দেখতে পাচ্ছি। অথচ সরকার চুপ আছে। মনে হচ্ছে তাদের প্রশ্রয়ে এ অবস্থা তৈরি হয়েছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে দলমত, ধর্মমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা দেশ স্বাধীন করেছি, ইনশাআল্লাহ স্বাধীন রাখবো। এ দেশকে কখনো পরাধীন হতে দেবো না।”

তিনি আরও বলেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান—সবাই বাংলাদেশি। কিন্তু আওয়ামী লীগ শুধু ভোট ব্যাংক বাড়ানোর জন্য হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করেছে।

মির্জা আব্বাস অভিযোগ করে বলেন, “যারা একসময় স্বাধীনতাবিরোধী ছিল, যারা হিন্দু সম্প্রদায়ের ওপর হত্যাযজ্ঞ চালিয়েছে, তারা এখন হিন্দুদের কাছে ভোট চাইতে আসছে। কিন্তু হিন্দুরা বোকা নয়। বাংলাদেশের যে সব হিন্দু দেশ ছেড়ে চলে গেছে, তাদের বাড়িঘর আওয়ামী লীগের নেতাকর্মীরাই দখল করেছে। বিএনপির কোনো লোক এসব দখলে জড়িত ছিল না। বিএনপির আমলে হিন্দুরা নিরাপদে ছিল, নিপীড়নের শিকার হয়নি।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়