শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ২১ মে, ২০২৬, ০৬:২৭ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ১০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব

গ্রাহক পর্যায়ে ইউনিট প্রতি বিদ্যুতের দাম ৬-১০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিতরণ সংস্থাগুলো। তবে পাইকারি বিদ্যুতের মূল্যবৃদ্ধি হলে সেটিও ওই বাড়তি দামের সঙ্গে যোগ করার আবেদন করেছে তারা।

বৃহস্পতিবার (২১ মে) ঢাকার ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে গণশুনানির আয়োজন করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

দেশে এখন যে অপকর্ম হচ্ছে, সেগুলো জামায়াত করছে: দুদু দেশে এখন যে অপকর্ম হচ্ছে, সেগুলো জামায়াত করছে: দুদু 
এছাড়া বেসরকারি স্কুল-কলেজ, হাসপাতালের ক্রস-সাবসিডি তুলে বাণিজ্যিক শ্রেণির আওতায় নেয়ার প্রস্তাব দেয় কিছু বিতরণ কোম্পানি।

গণশুনানিতে  বিদ্যুতের মূল্যবৃদ্ধির তীব্র বিরোধিতা করে তা প্রত্যাখ্যান করেন রাজনীতিবিদ, ব্যবসায়ী, ভোক্তা অধিকার সংগঠনসহ অংশীজনরা।

বিদ্যুৎ খাতে লুটপাটের দায় গ্রাহকের কাঁধে চাপানো হচ্ছে এমন অভিযোগ তুলে তারা বলেছেন, মূল্যবৃদ্ধির কোনো যৌক্তিকতা নেই। বরং এ খাতে অনিয়ম-দুর্নীতি আর অপচয় রোধ করা গেলে বিদ্যুতের দাম উল্টো কমানো সম্ভব।

এর আগে গতকাল বুধবার শুনানিতে প্রতি ইউনিট পাইকারি বিদ্যুতের দাম ১ টাকা ২০ পয়সা থেকে দেড় টাকা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। আর পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি বিদ্যুতের সঞ্চালন চার্জ প্রতি ইউনিট ১৯ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়