শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ২১ মে, ২০২৬, ০৬:০৯ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ১ নম্বর সাব-কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত

মনিরুল ইসলাম : ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ১ নম্বর সাব-কমিটির তৃতীয় বৈঠক আজ সংসদ ভবনে কমিটির আহ্বায়ক হুমাম কাদের চৌধুরী, এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য মীর আহমাদ বিন কাসেম বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ গ্রন্থাগারে সংরক্ষণের জন্য ক্রয়যোগ্য পুস্তকের খসড়া তালিকা চূড়ান্তকরণ এবং জাতীয় সংসদ গ্রন্থাগারে সংরক্ষিত পুরাতন ও দুষ্প্রাপ্য ডকুমেন্ট ও সংসদীয় বিতর্কসমূহ ডিজিটালাইজেশনের মাধ্যমে তথ্য অনুসন্ধান সহজলভ্য করার বিষয়ে জাতীয় সংসদ সচিবালয়ের আইটি অনুবিভাগ কর্তৃক উপস্থাপিত প্রতিবেদনের ওপর আলোচনা করা হয়।

বৈঠকে ই-পার্লামেন্ট সংক্রান্ত প্রকল্পটির ডিপিপি দ্রুততম সময়ের মধ্যে একনেকে পাঠানোর  যথাযথ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন‌্য কমিটি কর্তৃক সুপারিশ করা হয়।

বৈঠকে সংসদ গ্রন্থাগারে সংরক্ষিত তালিকাভুক্ত একশতটি পুস্তক ডিজিটালাইজ করে ই-বুক সিস্টেম চালুর মাধ্যমে অনলাইনভিত্তিক তথ্য অনুসন্ধান ব্যবস্থা আধুনিক ও ব্যবহারবান্ধব করার সুপারিশ করা হয়।

এছাড়া, গ্রন্থাগারের প্রয়োজন ও প্রাসঙ্গিকতা বিবেচনায় ক্রয়যোগ্য খসড়া পুস্তক তালিকায় গুম-সংক্রান্ত পুস্তকসমূহ সংযোজনসহ পূর্ণাঙ্গ তালিকাটি চূড়ান্ত করার লক্ষ্যে মূল কমিটিতে উপস্থাপনের সুপারিশ করা হয়।

বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়