শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ১৯ মে, ২০২৬, ০৮:৪৫ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালমান এফ রহমানের পলককে নির্দেশ, ‘ইন্টারনেট চালু করবা না’

জুলাই গণঅভ্যুত্থান ঘিরে দেশজুড়ে ধাপে ধাপে বন্ধ ছিল ইন্টারনেট সেবা। আর এ সময়টায় তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে ফোনে কথা বলতেন সরকারে থাকা অনেকেই। ইন্টারনেট চালু না করার নির্দেশনা এসেছে শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের কাছ থেকেও। এমনই একটি ফোনালাপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করে প্রসিকিউশন।

মানবতাবিরোধী অপরাধের একটি মামলার সাক্ষ্যগ্রহণের দিন গেল ১৮ মে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে কল রেকর্ডটি শোনানো হয়। এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক আসামি।

এক মিনিট ৯ সেকেন্ডের আলাপনে ইন্টারনেট সেবা বন্ধ আর ছাত্র-জনতার আন্দোলন নিয়ে সালমান ও পলককে কথা বলতে শোনা যায়। ঢাকা পোস্টের পাঠকদের জন্য তাদের মোবাইল ফোনালাপের অনুলিপি তুলে ধরা হলো–

পলক : ভাই স্লামালাইকুম।

সালমান : তোমার কি খবর?

পলক : জি, ভালো।

সালমান : তুমি ইন্টারনেট রিস্টোর করবা না এখন।

পলক : না।

সালমান : কোনোভাবেই না।

পলক : না।

সালমান : পরে দেখা যাবে। ঠিক আছে। আদারওয়াইজ ঠিক আছে তো সব?

পলক : হ্যাঁ, আদারওয়াইজ ঠিকাছে। এখন ওই যে, ছাত্রদের পক্ষ থেকে যেটা বলছে যে, সহিংসতার সঙ্গে এরা জড়িত না, এতবড় এটা যায় না। এটার ওপর ভিত্তি করে একটা প্রতিক্রিয়া দেওয়া দরকার তো!

সালমান : দিয়েছে, আরাফাত দিয়েছে... তো।

পলক : আচ্ছা ঠিকাছে।

সালমান : টিভি চ্যানেলকে বলা হয়েছে, এদেরকে আন্দোলনকারী আর বলা যাবে না। এদেরকে এখন দুর্বৃত্ত বলতে হবে। কারণ, ছাত্ররা ওদের সঙ্গে নেই। সো স্টেপ চেঞ্জ, নো মোর আন্দোলনকারী। আমি একটা বিবৃতি দিয়েছি, লাইন পড়তে পারেন। রেকর্ড করে টিভিতে পৌঁছালে করবে আরকি।

পলক : আচ্ছা ঠিক আছে।

জুলাই গণঅভ্যুত্থানের সময় হওয়া এসব কথোপকথনকে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে দেখছে প্রসিকিউশন। এ মামলায় এখন পর্যন্ত ৯ জন সাক্ষ্য দিয়েছেন।

সূত্র: ঢাকা পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়