শিরোনাম
◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের

প্রকাশিত : ১০ মে, ২০২৬, ১১:১৮ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কম খরচে সবজির কীটনাশক পরীক্ষা, নতুন প্রযুক্তি উদ্ভাবন

সবজিতে ক্ষতিকর কীটনাশকের উপস্থিতি দ্রুত ও কম খরচে শনাক্ত করার নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। গবেষকদের দাবি, নতুন এই পদ্ধতিতে মাত্র ২০০ থেকে ২৫০ টাকার মধ্যে এক ঘণ্টারও কম সময়ে পরীক্ষার ফল জানা সম্ভব হবে। ফলে প্রচলিত পরীক্ষার তুলনায় ব্যয় কমবে প্রায় ৪০ গুণ।

আজ রোববার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে গবেষণাটির চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন করা হয়। বিশ্ববিদ্যালয়ের গবেষণা সংস্থা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (সাউরেস)-এর অর্থায়নে গবেষণাটি পরিচালনা করেন কৃষি রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. মো. আব্দুল কাইউম।

গবেষক দল জানায়, উদ্ভাবিত প্রযুক্তিটি ‘অ্যাসিটাইলকোলিনস্টেরেজ’ নামে একটি এনজাইমভিত্তিক পদ্ধতির ওপর তৈরি। এটি মূলত রঙ পরিবর্তনের মাধ্যমে কীটনাশকের উপস্থিতি শনাক্ত করে। পরীক্ষায় এনজাইমের কার্যকারিতা যদি অর্ধেকের বেশি কমে যায়, তাহলে সংশ্লিষ্ট নমুনাকে স্বাস্থ্যঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হবে।

গবেষণায় উল্লেখ করা হয়, বর্তমানে ব্যবহৃত গ্যাস ক্রোমাটোগ্রাফি–ম্যাস স্পেকট্রোমেট্রি এবং লিকুইড ক্রোমাটোগ্রাফি–ম্যাস স্পেকট্রোমেট্রি প্রযুক্তিতে প্রতি নমুনা পরীক্ষায় ৬ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ব্যয় হয়। অন্যদিকে নতুন পদ্ধতিতে একই পরীক্ষা সম্পন্ন করা যাবে মাত্র ২০০-২৫০ টাকায় এবং সময় লাগবে ৪০ থেকে ৬০ মিনিট। 

গবেষকদের ভাষ্য, পরীক্ষাগারে পদ্ধতিটির নির্ভুলতার হারও অত্যন্ত সন্তোষজনক।

ড. মো. আব্দুল কাইউম বলেন, টমেটো, বেগুন, করলা, পালং শাক, শসা ও বাঁধাকপিসহ বিভিন্ন সবজিতে এ প্রযুক্তির সফল প্রয়োগ করা হয়েছে। পাশাপাশি সেচ ও পুকুরের পানিতেও পরীক্ষামূলকভাবে কার্যকারিতা মিলেছে। তিনি জানান, ভবিষ্যতে এই প্রযুক্তিকে সহজ বহনযোগ্য ‘র‌্যাপিড ডিটেকশন কিট’ এবং কাগজভিত্তিক স্ট্রিপে রূপ দেওয়ার কাজ চলছে, যাতে সাধারণ মানুষও নিজ উদ্যোগে খাদ্যের নিরাপত্তা যাচাই করতে পারেন।

সাউরেসের পরিচালক অধ্যাপক ড. এফ এম আমিনুজ্জামান বলেন, অর্গানোফসফরাস ধরনের কীটনাশক মানবদেহের স্নায়ুতন্ত্র, লিভার ও কিডনির জন্য মারাত্মক ক্ষতিকর। মাঠপর্যায়ে এই প্রযুক্তির ব্যবহার বাড়ানো গেলে নিরাপদ খাদ্য নিশ্চিত করা সহজ হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বলেন, ‘এ ধরনের উদ্ভাবন বর্তমান সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি নিরাপদ খাদ্য নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে কীটনাশক ব্যবস্থাপনা ও নীতিনির্ধারণেও সহায়ক ভূমিকা রাখবে।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়