শিরোনাম
◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের

প্রকাশিত : ১০ মে, ২০২৬, ০৮:২৯ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবেক তিন প্রতিমন্ত্রী ও এমপিসহ ৭ জনের আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে সাবেক তিন প্রতিমন্ত্রী ও একজন সংসদ সদস্যসহ ৭ জনের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ পৃথক আদেশে এই নির্দেশ দেন।

যাদের আয়কর নথি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে তাঁরা হলেন— সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, তাঁর স্ত্রী সীমা হামিদ ও ছেলে জারিফ হামিদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এবং বাগেরহাট-১ আসনের সাবেক এমপি শেখ হেলাল উদ্দীন ও তাঁর স্ত্রী শেখ রুপা চৌধুরী।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক পৃথক আবেদনের প্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।

দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম রাসেল প্রত্যেকের আয়কর নথি জব্দের জন্য পৃথক আবেদন করেন।

আবেদনগুলোতে বলা হয়, সাবেক প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও তাঁর পরিবারের সদস্যরা ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন এবং তাদের ব্যাংক হিসাবগুলোতে অবৈধ লেনদেন করে মানি লন্ডারিং করেছেন বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগে ইতিমধ্যে প্রত্যেকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আবেদনে আরও বলা হয়েছে, অভিযুক্তরা নিয়মিত আয়কর দাতা। তাদের বিরুদ্ধে অভিযোগ তদন্তের জন্য তাদের আয়কর নথি যাচাই-বাছাই করা প্রয়োজন। আর আয়কর নথি যাচাই-বাছাই করার জন্য তাদের আয়কর সংক্রান্ত সমস্ত নথি জব্দ করা প্রয়োজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়