শিরোনাম
◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২৬, ১১:৫০ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি নেতা মীর নাছিরের মামলায় চিন্ময় দাসের জামিন, তবে মিলছে না মুক্তি

চট্টগ্রামের হাটহাজারীতে জমি দখল ও মারধরের অভিযোগে করা একটি মামলায় জামিন পেয়েছেন সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাখাওয়াত হোসেনের আদালত দীর্ঘ শুনানি শেষে এই আদেশ দেন। তবে তার বিরুদ্ধে আইনজীবী হত্যাসহ আরও একাধিক মামলা থাকায় তিনি এখনই কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না।

আদালত সূত্র জানায়, ২০২৩ সালে চট্টগ্রামের হাটহাজারীর মেখল এলাকায় জমি দখল, ভয়ভীতি প্রদর্শন ও মারধরের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছিল। এই মামলার বাদী সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন।

তদন্ত শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আদালতে প্রতিবেদন জমা দিলে চিন্ময় কৃষ্ণ দাসকে এই মামলায় আসামি করা হয়। গত ৭ এপ্রিল তার আইনজীবীরা এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেছিলেন। আজ সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।

একটি মামলায় জামিন পেলেও চিন্ময় কৃষ্ণের ওপর থাকা অন্য গুরুতর মামলাগুলোর কারণে আইনি জটিলতা কাটছে না। এর মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে আইনজীবী সাইফুল ইসলাম হত্যা মামলা।

আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণের জামিন নামঞ্জুর হওয়ার পর আদালত চত্বরে সংঘর্ষ বাঁধে। সেই ঘটনায় আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ রয়েছে। পুলিশের অভিযোগপত্রে বলা হয়েছে, চিন্ময় কৃষ্ণের উসকানি ও নির্দেশেই এই হত্যাকাণ্ড ঘটেছে। এছাড়া পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা প্রদান, বিচারপ্রার্থীদের ওপর হামলা এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও পাঁচটি মামলা তার বিরুদ্ধে বিচারাধীন রয়েছে।

গত ২৫ আগস্ট আদালত চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ জনের বিরুদ্ধে আইনজীবী হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ করেছেন। বর্তমানে মামলাটির সাক্ষ্য গ্রহণ চলছে। সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন, অন্য মামলাগুলোতে জামিন না পাওয়া পর্যন্ত তাকে কারাগারেই থাকতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়