শিরোনাম
◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৬, ০৩:০০ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইন্টারনেট বন্ধে পলকের বক্তব্য ‘রাজনৈতিক’: ট্রাইব্যুনালে সাক্ষ্য

ইন্টারনেট বন্ধে সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলকের দেয়া বক্তব্য ছিলো রাজনৈতিক বলে ট্রাইব্যুনালে সাক্ষী দিয়েছেন মো. ইমদাদুল হক মোল্লা নামের এক ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও পলকের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তৃতীয় সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ তিনি এ সাক্ষ্য প্রদান করেন।

জবানবন্দিতে তিনি বলেন, ‘আমি পেশায় একজন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। আমি অপ্টিমেক্স কমিউনিকেশন লিমিটেডের পরিচালক। আমি ২০২৫ সালের মে মাস পর্যন্ত ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি।’ তিনি আরও বলেন, ‘আন্দোলন চলাকালে ১৮ জুলাই মহাখালী দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে আগুন লাগে। ঐদিন বিকেল ৪টায় কিছু এলাকায় ইন্টারনেট সেবা ব্যাহত হয়। এরপর রাত ৯টায় সারা দেশে ইন্টারনেট পুরোপুরি বন্ধ করে দেয়া হয়।’

তিনি বলেন, ‘ইন্টারনেট সেবা প্রদানের ক্ষেত্রে আমরা হলাম শেষ স্তর। আমাদের ওপরে আরও দু’টি স্তর ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) এবং ইন্টারন্যাশনাল টেরিস্টোরিয়াল কোম্পানি (আইটিসি) রয়েছে।’

ইমদাদুল হক বলেন, ‘ইন্টারনেট সেবা বন্ধের বিষয়ে আইআইজিকে বললে তারা জানায়, আইটিসি আমাদের ব্যান্ডউইথ সেবা বন্ধ করে দিয়েছে। পরে আমরা বুঝতে পারি যে, সরকারের সিদ্ধান্তে ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। পরবর্তীতে ২৩ জুলাই তৎকালীন মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে আসেন। আমরা ইন্টারনেট সেবা চালুর অনুরোধ করলে তিনি জানান, রাতের মধ্যেই সেবা চালু হবে। পরে, মন্ত্রী সেখানে বক্তব্য দিয়ে বলেন, ডাটা সেন্টারে আগুন লাগার কারণে ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। তখন আমরা বুঝতে পারি এটি রাজনৈতিক বক্তব্য। কারণ দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে আগুন লাগলেও ডাটা সেন্টারে আগুন লাগেনি। তবে, কিছু জায়গায় অপটিক্যাল ক্যাবল পুড়ে গেলেও ইন্টারনেট সেবা বন্ধ হওয়ার কথা নয়।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়