শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৬, ০৫:২৬ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে দেশজুড়ে ‘মোবাইল কোর্ট’ পরিচালনার নির্দেশ

মধ্যপ্রাচ্যে চলমান সংকটের অজুহাতে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি ও অবৈধ মজুত রোধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং অসাধু ব্যবসায়ীদের রুখতে সারা দেশে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

আজ (রোববার, ৮ মার্চ) মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। দেশের সব জেলা প্রশাসককে (ডিসি) নিজ নিজ এলাকায় এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে দেখা গেছে, কিছু অসাধু ব্যবসায়ী জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরির লক্ষ্যে অবৈধভাবে তেল মজুত করছে। সরকার এরইমধ্যে যানবাহনভিত্তিক তেলের পরিমাণ নির্ধারণ করে দিলেও অনেক পেট্রোল পাম্প ও ফিলিং স্টেশনে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নেয়া হচ্ছে। এছাড়া খোলা বাজারে তেল বিক্রি এবং পাচারের প্রবণতাও লক্ষ্য করা গেছে।

মন্ত্রণালয় জানায়, মধ্যপ্রাচ্যের অস্থিরতার সুযোগ নিয়ে যারা অধিক মুনাফার লোভে তেলের মজুত গড়ে তুলছে বা পাচারের চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতেই মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত। সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব এবং তেলের সরবরাহ নিরবচ্ছিন্ন রাখাই এর মূল লক্ষ্য।

সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত এ আদেশটি মন্ত্রিপরিষদ বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এই তদারকি অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়