শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৬, ০৯:২৪ সকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের জন্য সুখবর দিল বিমান

মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি অবনতির কারণে বাতিল হওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের যাত্রীরা বিনা মূল্যে টিকিটের তারিখ পরিবর্তন অথবা পুরো টাকা রিফান্ড পাবেন বলে জানিয়েছে সংস্থাটি।

বুধবার (৪ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে সংযুক্ত আরব আমিরাতের তিন শহর আবুধাবি, শারজাহ ও দুবাই এবং কাতারের দোহা, কুয়েত ও সৌদি আরবের দাম্মাম রুটের সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই রুটে কোনো ফ্লাইট পরিচালিত হবে না।

তবে মধ্যপ্রাচ্যের অন্যান্য গন্তব্য যেমন সৌদি আরবের জেদ্দা, মদিনা, রিয়াদ ও ওমানের মাস্কাটের ফ্লাইট যথারীতি চলছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

স্থগিত ঘোষিত রুটগুলোর যাত্রীদের সুবিধার কথা জানিয়ে বোসরা ইসলাম বলেন, যেসব যাত্রী স্থগিত সময়ের জন্য টিকিট সংগ্রহ করেছেন, তারা কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই টিকিট রিফান্ড করতে পারবেন অথবা বিনা মূল্যে যাত্রার তারিখ পরিবর্তন করে পরবর্তী সময়ের জন্য টিকিট সংগ্রহ করতে পারবেন।

যাত্রীরা দেশে ও বিদেশে বিমানের যেকোনো সেলস সেন্টার অথবা যেখান থেকে টিকিট কিনেছেন সেই ট্রাভেল এজেন্সির মাধ্যমেই এই সেবা নিতে পারবেন।

বিমানের ফ্লাইট বিষয়ে যেকোনো তথ্য জানতে যাত্রীরা বিমান কলসেন্টার ১৩৬৩৬ (অভ্যন্তরীণ) বা +৮৮০৯৬১০৯ ১৩৬৩৬ (আন্তর্জাতিক) নম্বরে যোগাযোগ করতে পারবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকে বলা হয়, যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় যেকোনো হালনাগাদ তথ্য যাত্রীদের সময়মতো জানিয়ে দেওয়া হবে।

এছাড়া চলমান এই পরিস্থিতিতে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

সূত্র: দেশ রূপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়