শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৬, ০২:২৫ রাত
আপডেট : ১৫ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভূমি অফিসে সকাল ৯টায় গিয়ে যা দেখলেন প্রতিমন্ত্রী কায়সার কামাল

কাউকে না জানিয়ে আকস্মিক নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস পরিদর্শনে গিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। তিনি দেখতে পান অফিস সময় সকাল ৯টাতে অফিস তালাবদ্ধ। গতকাল সকাল ৮টা ৫৫ মিনিটে তিনি ওই কার্যালয়ে যান। সরকারি নির্ধারিত সময়ের পাঁচ মিনিট পূর্বে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত ভূমি কার্যালয়ে প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল উপস্থিত হন। তিনি দেখতে পান কার্যালয়ে কর্মরত কোনো কর্মকর্তা-কর্মচারী পৌঁছাননি এবং অফিসও তালাবদ্ধ রয়েছে। এরপর প্রায় ৩০ মিনিট বারান্দায় একটি চেয়ারে বসে অপেক্ষা করেন তিনি। পরে কেউ একজন এসে কার্যালয়ের তালা খুলে দিলে তিনি ভেতরে প্রবেশ করেন।

পরবর্তীতে সহকারী কর্মকর্তা নায়েব মো. নাছির উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা একে একে সকাল পৌনে ১০টা থেকে অফিসে আসেন। নির্ধারিত সময়ে ভূমি অফিসের কাউকে না পেয়ে ক্ষোভ জানান মন্ত্রী। পরে অফিসের বিভিন্ন নথিপত্র পর্যালোচনা এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। 

গণমাধ্যমকর্মীদের প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, অভিজ্ঞতাটায় খুব আশাহত হয়েছি। কারণ ৯টার সময় অফিস খোলার কথা, পৌনে ১০টার সময় কর্মকর্তা দু’জন এসেছেন। একজন এসেছেন পৌনে ১০টায়, আরেকজন ১০টার পরে এসেছেন, পরিদর্শন শুরু হওয়ার পরে। তো এ ব্যাপারে আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিধি অনুসারে ব্যবস্থা নেবো। তিনি বলেন, বর্তমান সরকার জনগণ দ্বারা নির্বাচিত একটা সরকার। 

চেয়ারে বসার সঙ্গে সঙ্গে আমাদের ঘোষণাটা ছিল- ‘দুর্নীতির বিরুদ্ধে অভিযান’, সারা দেশের প্রত্যেকটা ভূমি অফিসকে নিয়ে প্রশ্নবিদ্ধ আছে। অনেকের অভিযোগ, অনুযোগ- অনেক কিছু আছে। অনেক বিষয় এখানে আছে। দুর্নীতির অভিযোগটা তো এক নম্বরে আছে। আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এই বিষয়গুলো সমাধান করছি। আজকে এই ভূমি অফিস আমরা পরিদর্শন করেছি। কম-বেশি অনিয়ম আছে।

প্রতিমন্ত্রী বলেন, সবচেয়ে বড় কথা হলো- ভূমি অফিসের যারা সেবাদানকারী কর্মকর্তা থাকেন, তাদের সঙ্গে সেবাগ্রহীতাদের ব্যাপক একটা দূরত্ব কাজ করছে। উনারা সঠিকভাবে ব্যাখ্যা করছেন না- কোন কাজটায় কতোটুকু সময় লাগবে, কতোদিন সময় লাগতে পারে। আমাদের প্রথাগতভাবে যে একটা আমলাতান্ত্রিক মনোভাব, সেটা এখনো বিরাজমান। 

প্রজাতন্ত্রের কর্মকর্তা বা কর্মচারী হিসেবে জনগণের সঙ্গে যে সম্পৃক্ততাটা, পারস্পরিক যোগাযোগটা, সেটা হয়ে উঠছে না। সেই বিষয়টা আমরা সমাধান করবো। তিনি বলেন, আজকে আমরা যা দেখেছি, সরকারি কিছু গোপনীয় বিষয় আছে- সেই জিনিসগুলো আমরা দেখবো। দেখে বিধি অনুসারে ব্যবস্থা নেবো। 

আজকের এই আকস্মিক পরিদর্শন শুধুমাত্র সিদ্ধিরগঞ্জের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, দেশের যেকোনো প্রান্তে যেকোনো দিন যেকোনো অফিসে আমরা যাবো এবং এভাবে ‘হঠাৎ পরিদর্শন’- সেটা আমরা অব্যাহত রাখবো। এদিকে, প্রতিমন্ত্রীকে কাছে পেয়ে ভুক্তভোগী কয়েকজন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন। প্রতিমন্ত্রী কাঙ্ক্ষিত সেবা পাওয়ার আশ্বাস দেন তাদের। উৎস: মানবজিমন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়