শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২৬, ০২:৪০ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাঁচ সচিব নিয়োগ, সবার বয়স ৬৫ বছরের বেশি

স্থানীয় সরকার বিভাগের সচিব পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী ৭৫ বছর বয়সী শহিদুল হাসান। এ ছাড়া আরও সাবেক চার কর্মকর্তাকে সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার। তাদের বয়স ৬৫ থেকে ৬৯ বছরের মধ্যে। 

গতকাল মঙ্গলবার চার কর্মকর্তাকে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে গত রোববার ৬৯ বছর বয়সী মুন্সী আলাউদ্দিন আল আজাদকে ধর্ম সচিব হিসেবে এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়।  

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ৭৫ বছর বয়সী শহিদুল হাসানের জন্ম ১৯৫১ সালে। ১৯৭৫ সালে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ওয়ার্কস প্রোগ্রাম উইংয়ে নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগদান করেন ১৯৭৭ সালে। শহীদুল হাসানকে ২০০০ সালের ১১ ডিসেম্বর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হিসেবে নিযুক্ত করা হয়।

এর আগে গত রোববার স্থানীয় সরকার বিভাগের সচিব ড. রেজাউল মাকছুদ জাহেদীকে সরিয়ে  জনপ্রশাসন মন্ত্রণালয়ে (সংযুক্ত) বদলি করা হয়।

গতকাল ৬৯ বছর বয়সী রফিকুল আই মোহাম্মদকেও এক বছরের জন্য কৃষি মন্ত্রণালয়ের সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। তাঁর জন্ম ১৯৫৭ সালের ৬ ফেব্রুয়ারি। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮৩ ব্যাচের কর্মকর্তা।  

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব পদে নিয়োগ পেয়েছেন বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা আবদুল খালেক। তাঁর জন্ম ১৯৬১ সালের ৬ মার্চ নেত্রকোনা জেলায়। তিনি এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো পদে কাজ করেননি। তিনি স্থানীয় সরকার বিভাগ, ভূমি, বিদ্যুৎ, বাণিজ্য ও নৌ পরিবহন মন্ত্রণালয়সহ মাঠ প্রশাসনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে অফিসার্স ক্লাব ঢাকার কোষাধ্যক্ষ ও পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আবদুল খালেক।    
বিসিএস ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা কামরুজ্জামান চৌধুরী স্বাস্থ্যসেবা বিভাগের সচিব পদে নিয়োগ পেয়েছেন। তাঁর জন্ম ১৯৬০ সালের ৩০ ডিসেম্বর নোয়াখালী জেলায়। ৬৬ বছর বয়সে কামরুজ্জামান আবার কর্মক্ষেত্রে ফিরেছেন।

পৃথক চারটি প্রজ্ঞাপনেই বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী এই কর্মকর্তাদের যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের শর্ত অনুযায়ী, তারা সরকারি-বেসরকারি সব সংগঠন ও প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে এই পদে যোগদান করবেন।

সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী সরকার অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের চুক্তিভিত্তিক নিয়োগ দিতে পারে। তবে চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে কোনো কর্মকর্তার সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ দক্ষতা, যোগ্যতার বিষয়গুলোকে বিশেষভাবে বিবেচনা করা হয়।  উৎস: সমকাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়