শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ০২ মার্চ, ২০২৬, ০৩:৪৩ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছয় মাসে কী করবো জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী: ববি হাজ্জাজ

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ছয় মাসের পরিকল্পনা জানতে চেয়েছেন বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সোমবার (২ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষা-সংক্রান্ত বিষয়ে আলোচনার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আমাদেরকে ডেকেছিলেন, শিক্ষা মন্ত্রণালয়ে আমরা কীভাবে কী গোছাচ্ছি। আগামী বৃহস্পতিবার আমাদের ক্যাবিনেট মিটিং আছে, সেখানে আমরা কী কী প্রেজেন্ট করবো-প্রধানমন্ত্রী ডিরেকশন দিয়েছেন মোটামুটি সব মন্ত্রণালয়কে যে, আমরা আগামী ছয় মাসের ভেতরে কী কী করবো, জনগণ কী কী দেখবে এবং আমরা যেন প্রত্যেকটা মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহি হই।

ববি হাজ্জাজ বলেন, প্রধানমন্ত্রীর কাছে আমাদের জমা দিতে হবে আমরা কোন কোন গোলগুলো (লক্ষ্য) কতখানি বাস্তবায়নের টোটাল প্ল্যান এবং ছয় মাসে তার ভেতরে কী কী দৃশ্যমান হতে পারে। এগুলোর ডিরেকশন আরও শক্তভাবে এবং সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আজকের মিটিংটা ছিল।

তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে নিয়ে কিছু আলোচনা হয়েছে। সামনে এসএসসি পরীক্ষা আছে।

আরও কী কী আছে, যেগুলো নিয়ে আমাদের এখন ইমিডিয়েট অনেক কনসার্ন আছে, সেগুলো আমরা কিছু কিছু প্রধানমন্ত্রীর সঙ্গে শেয়ার করেছি। প্রধানমন্ত্রী আমাদেরকে আবারও ওভারঅল যে শিক্ষা ও শিক্ষাঙ্গন নিয়ে তাঁর ভিশন আছে, সেটার আলোকে আরও ইন্সট্রাকশন দিয়েছেন। এগুলো আগামী ক্যাবিনেট মিটিংয়ে আমরা প্লেস করবো।

১৮০ দিনের যে অগ্রাধিকার, কী কী থাকছে-এমন প্রশ্নে তিনি বলেন, এগুলো বৃহস্পতিবার আমরা প্রেজেন্ট করবো, তারপর আপনাদের কাছেও নিশ্চয়ই নিয়ে আসবো।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়