মনিরুল ইসলাম : সরকারি ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল ১০টা ১৫ মিনিটে তিনি তেজগাঁও কার্যালয়ে আসেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানের বাসা থেকে রওনা হয়ে তেজগাঁওয়ের কার্যালয়ে অফিস করেছেন। কর্মসূচি রয়েছে কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময়।
মতবিনিময়ের সময় প্রধানমন্ত্রী তার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কর্মকর্তা-কর্মচারিদের সহযোগিতা চেয়েছেন।
প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এই মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, ইসমাইল জবিহউল্লাহ, রাশেদ হুমায়ুন কবির, রাশেদ আল মাহমুদ তিতুমীর, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এটিএম শামসুল ইসলাম, জাহের উর রহমান ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার উপস্থিত ছিলেন।