শিরোনাম
◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৮ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যেসব উপদেষ্টার সম্পদ উল্লেখযোগ্য হারে বেড়েছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টা, সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি এবং তাদের স্ত্রী-স্বামীদের সম্পদের হালনাগাদ বিবরণী প্রকাশ করা হয়েছে। এসব বিবরণীতে বেশ কয়েকজন উপদেষ্টার সম্পদ উল্লেখযোগ্য হারে বেড়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সম্পদ বিবরণী প্রকাশ করা হয়।

যেসব উপদেষ্টার সম্পদ বেড়েছে

প্রকাশিত তথ্য অনুযায়ী, সাবেক মন্ত্রী ও উপদেষ্টা বি. জে. (অব.) এম সাখাওয়াত হোসেনের সম্পদ ৩ কোটি ২৪ লাখ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৫১ লাখ টাকায়।

শারমীন এস মুরশিদের সম্পদ বেড়ে হয়েছে ১০ কোটি ৯৩ লাখ ৬৪ হাজার ৭১৯ টাকা, যা আগে ছিল ১০ কোটি ৬৫ লাখ টাকা। তার স্বামী হুমায়ুন কাদের চৌধুরীর সম্পদও ৭ কোটি ৩৫ লাখ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৮ কোটি ৩৫ লাখ টাকায় পৌঁছেছে।

লে. জে. (অব.) জাহাঙ্গীর আলমের সম্পদ ২ কোটি ৬১ লাখ টাকা থেকে বেড়ে ২ কোটি ৭৭ লাখ টাকা হয়েছে। একইভাবে আলী ইমাম মজুমদারের সম্পদ ৩ কোটি ৩৭ লাখ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৩ কোটি ৮৮ লাখ টাকায় দাঁড়িয়েছে।

ড. চৌধুরী রফিকুল আবরারের সম্পদ বেড়ে হয়েছে ৭ কোটি ৫৭ লাখ টাকা। তার স্ত্রী অধ্যাপক তাসনিম সিদ্দিকীর সম্পদও ৭ কোটি ৮২ লাখ টাকা থেকে বেড়ে ৮ কোটি ২৯ লাখ টাকায় উন্নীত হয়েছে।

মুহাম্মদ ফাওজুল কবির খানের সম্পদ ৬ কোটি ৪৭ লাখ টাকা থেকে বেড়ে ৬ কোটি ৭২ লাখ টাকা হয়েছে। তার স্ত্রী দিলরুবা কবিরের সম্পদও ৩ কোটি ৭ লাখ টাকা থেকে বেড়ে ৩ কোটি ১৭ লাখ টাকায় পৌঁছেছে।

অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদের সম্পদ বেড়ে দাঁড়িয়েছে ১৬ কোটি ২২ লাখ ৯৫ হাজার ৪৮৩ টাকা, যা আগে ছিল ১৫ কোটি ৯ লাখের কিছু বেশি।

ড. সালেহউদ্দিন আহমেদের সম্পদ ৭ কোটি ১০ লাখ টাকা থেকে বেড়ে হয়েছে ৭ কোটি ১৬ লাখ ১৫ হাজার ২৬ টাকা। তার স্ত্রী পারভীন আহমেদের সম্পদ উল্লেখযোগ্যভাবে বেড়ে ৫ কোটি ৩৮ লাখ ৮৩ হাজার ৯৯৭ টাকায় দাঁড়িয়েছে।

উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়ার কারণে আদিলুর রহমান খানের সম্পদ ৯৮ লাখ টাকা থেকে একলাফে বেড়ে ২ কোটি ৫২ লাখ ৯৯ হাজার ২৬৯ টাকা হয়েছে। তার স্ত্রী ড. সায়রা রহমান খানের সম্পদও ৫ কোটি ১৯ লাখ টাকা থেকে বেড়ে ৫ কোটি ৮৩ লাখ টাকা হয়েছে।

অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের সম্পদ বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটি ৮৩ লাখ ১০ হাজার ৫৩৫ টাকা। তার স্ত্রী ডা. রমা সাহার সম্পদ ৩ কোটি ১৪ লাখ টাকা থেকে বেড়ে ৩ কোটি ৪০ লাখ টাকায় উন্নীত হয়েছে।

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সম্পদ বেড়ে হয়েছে ১ কোটি ৬০ লাখ ৯৮ হাজার ২৩২ টাকা। তার স্ত্রী শীলা আহমেদের সম্পদও ২ কোটি ৪৪ লাখ টাকায় পৌঁছেছে।

ফারুক ই আজমের সম্পদ ১ কোটি ৭৬ লাখ টাকা থেকে বেড়ে ২ কোটি ২ লাখ টাকা হয়েছে। তার স্ত্রী শামীমা ফারুকের সম্পদ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩৯ লাখ ৭৩ হাজার টাকা। নূরজাহান বেগমের সম্পদ সামান্য বৃদ্ধি পেয়ে ৬ কোটি ২৪ লাখ ৮৬ হাজার ৬৬৩ টাকা হয়েছে।

ফরিদা আখতারের সম্পদ ৮১ লাখ টাকা থেকে বেড়ে ১ কোটি ২ লাখ ২৫ হাজার ৬০ টাকায় পৌঁছেছে। তার স্বামীর সম্পদও ১ কোটি ১০ লাখ টাকায় উন্নীত হয়েছে।

ড. আ ফ ম খালিদ হোসেনের সম্পদ বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ১৩ লাখ ৯২ হাজার ১০২ টাকা। তার স্ত্রী কামরুন্নেসা হাসিনার সম্পদ ১৪ লাখ টাকায় পৌঁছেছে।

সবচেয়ে বেশি সম্পদধারী উপদেষ্টা হিসেবে শেখ বশিরউদ্দীনের মোট সম্পদ ৯১ কোটি ১০ লাখ টাকা থেকে বেড়ে ৯১ কোটি ৬৫ লাখ ১০ হাজার ৮৯৫ টাকা হয়েছে।

এছাড়া লে. জে. (অব.) আব্দুল হাফিজের সম্পদ ১২ কোটি ৭২ লাখ টাকা থেকে বেড়ে ১৩ কোটি ৫৭ লাখ টাকায় দাঁড়িয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়