শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৬, ১২:৩২ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নবম পে-স্কেলে বৈশাখী ভাতা মূল বেতনের কতো শতাংশ, যা জানা গেল

নবম পে-স্কেলে বৈশাখী ভাতা মূল বেতনের ৫০ শতাংশ করার সুপারিশ করতে যাচ্ছে জাতীয় বেতন কমিশন (পে-কমিশন) বুধবার (২১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কাছে এ সংক্রান্ত সুপারিশ জমা দেওয়া হবে।

সোমবার (১৯ জানুয়ারি) পে কমিশনের একটি সূত্র জানিয়েছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বর্তমানে মূল বেতনের ২০ শতাংশ বৈশাখী ভাতা পেয়ে থাকেন। এটি বাড়িয়ে বৈশাখী ভাতা মূল বেতনের ৫০ শতাংশ করার সুপারিশ করা হবে।

কমিশনের এক সদস্য বলেন, বৈশাখী ভাতা বৃদ্ধির সুপারিশ করা হচ্ছে। তবে ঈদ বোনাস আগের মতোই থাকবে। তবে অন্যান্য ভাতার বিষয়ে এ সদস্য আর কোনো তথ্য জানাতে পারেননি।

এদিকে নবম পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের চিকিৎসা ভাতা তিন হাজার ৫০০ টাকা বাড়িয়ে পাঁচ হাজার টাকা করার সুপারিশ করতে যাচ্ছে পে-কমিশন। আগামী বুধবার (২১ জানুয়ারি) এ সংক্রান্ত সুপারিশ প্রধান উপদেষ্টার দপ্তরে জমা দেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়