শিরোনাম
◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২৬, ০৯:৪৪ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইন্দোনেশিয়ার ভিসা পেতে বাধ্যতামূলক হচ্ছে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট

ভিসা আবেদনের জন্য নতুন অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু করতে যাচ্ছে ঢাকার ইন্দোনেশীয় দূতাবাস। আগামী রবিবার (৪ জানুয়ারি) থেকে এই পদ্ধতি কার্যকর হবে।

বুধবার (৩১ ডিসেম্বর) দূতাবাসের এক ঘোষণায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ৪ জানুয়ারি ২০২৬ থেকে ভিসা আবেদনকারীদের অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দূতাবাসে উপস্থিত হতে হবে।

অ্যাপয়েন্টমেন্ট বুক করতে আবেদনকারীদের https://indonesiavisa-dhaka.org ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। নতুন এই অনলাইন সিস্টেম ইতোমধ্যে চালু হয়েছে। ফলে আবেদনকারীরা আগেভাগেই অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করতে পারবেন।

ওই ওয়েবসাইটে ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রের তালিকা এবং প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী (এফএকিউ) পাওয়া যাবে।

দূতাবাস জানিয়েছে, নতুন ব্যবস্থার আওতায় ওয়াক-ইন ভিসা আবেদন স্থায়ীভাবে বন্ধ থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়