শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৫, ০২:৫৬ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরও দুই মামলায় আলোচিত সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তার স্ত্রী শ্যোন অ্যারেস্ট

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ ও তার স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে আরও একটি মামলায় (শ্যোন অ্যারেস্ট) গ্রেপ্তার দেখানো হয়েছে। চান্দগাঁও থানায় করা এসব মামলার তদন্ত কর্মকর্তা সাজ্জাদ ও তার স্ত্রীকে শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করা হয়েছিল। আদালতে শুনানি শেষে এ আবেদন মঞ্জুর করেন।

সোমবার (১৫ ডিসেম্বর) শুনানি শেষে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোস্তফা এ আবেদন মঞ্জুর করেন।

চট্টগ্রাম মহানগর আদালতে সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ ও তার স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে আরও দুটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।

তিনি আরও জানান, এর মধ্যে একটি মামলায় সাজ্জাদ এবং তার স্ত্রী তামান্নাকে অপর মামলায় সাজ্জাদ, খোরশেদ ও ফজলে রাব্বিকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।

প্রসঙ্গত, আলোচিত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ বর্তমানে রাজশাহী কারাগারে এবং তার স্ত্রী তামান্না ফেনী কারাগারে বন্দি আছেন। সেখান থেকে ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে অংশ নেন তারা।

গত ১৫ মার্চ রাজধানী ঢাকা থেকে চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে গ্রেপ্তার করে পুলিশ এবঙ ১০ মে চট্টগ্রামের বহদ্দারহাট এলাকা থেকে তার স্ত্রী তামান্নাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে কারাগারে বন্দি আছেন তারা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়