শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৫, ০১:২৩ রাত
আপডেট : ০৮ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিরাপত্তাজনিত সিদ্ধান্ত: সুপ্রিম কোর্টের এজলাস কক্ষে প্রবেশে সীমাবদ্ধতা

নিরাপত্তার কারণে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের এজলাস কক্ষে আইনজীবী ছাড়া বিচারপ্রার্থী ও অপ্রত্যাশিত যেকোনো ব্যক্তির প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) রাতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নিরাপত্তাজনিত কারণে এ ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট দেশের বিচার অঙ্গনের সর্বোচ্চ স্থান এবং গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে বিবেচিত। প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, মামলা পরিচালনায় নিযুক্ত আইনজীবীসহ গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিতকরণ জরুরি।

সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে, এ আদালতে আগত কিছু বিচারপ্রার্থী, মামলা সংশ্লিষ্ট ব্যক্তি ও অপ্রত্যাশিত ব্যক্তি সুপ্রিম কোর্টের এজলাসে প্রবেশ করছেন, যা আদালতের নিরাপত্তা, শান্তিপূর্ণ পরিবেশ এবং বিচারকার্য পরিচালনায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এতে বিচারপতি, আইনজীবী ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিরাপত্তাজনিত কারণে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের এজলাস কক্ষে আইনজীবী ছাড়া বিচারপ্রার্থী কিংবা ‘অপ্রত্যাশিত’ যেকোনো ব্যক্তির প্রবেশাধিকার সীমিত বা নিয়ন্ত্রিত থাকবে। পাশাপাশি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে যেকোনো সমাবেশ, মিছিল, বৈধ ও অবৈধ যেকোনো প্রকার অস্ত্র, মারণাস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য বহন সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো।

এ আদেশ ১৫ ডিসেম্বর সোমবার থেকে কার্যকর হয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়