শিরোনাম
◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৫, ০৩:১৮ দুপুর
আপডেট : ২০ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় নিরাপত্তা ও কৌশলগত সম্পর্ক নিয়ে ড. খলিলুর-যুক্তরাষ্ট্র প্রতিনিধি বৈঠক

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের সঙ্গে ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ ডি’অ্যাফেয়ার্স) ট্রেসি অ্যান জ্যাকবসনের ঘণ্টাব্যাপী গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত রাজধানীর মিন্টো রোডের ৩৩ নম্বর সরকারি বাসভবনে ঘণ্টাব্যাপী এ বৈঠক হয়।

সংশ্লিষ্ট সূত্র কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, বৈঠকটিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের ভারত সফরের আলোচ্য বিষয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি বিষয়ে এবং আদালতের দণ্ডপ্রাপ্তদের ভারত থেকে ফেরত আনার বিষয়ে আলোচনা হয়েছে।

এ ছাড়া দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক জোরদারকরণ এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।

এর আগে চলতি বছরে কয়েকবার সরকারি সফরে ওয়াশিংটনে যান ড. খলিলুর রহমান। সেখানে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক হয়। এ ছাড়া গত কয়েক মাসে ড. খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের একাধিক বৈঠক হয়েছে। তবে এসব বৈঠকে কী আলোচনা হয়েছে তা কোনো পক্ষই প্রকাশ করেনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়