শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৫, ০৬:৪৭ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিন্ডিকেটের ঝুঁকি—মালয়েশিয়ার শর্ত শিথিলের অনুরোধ বাংলাদেশ সরকারের

বাংলাদেশ থেকে কর্মী নিতে মালয়েশিয়ার দেওয়া ১০টি শর্তের মধ্যে কয়েকটি বিষয়ে শক্ত আপত্তি জানিয়েছে বাংলাদেশ সরকার। এসব শর্ত শিথিল করে শ্রমবাজারকে যতটা সম্ভব অবারিত রাখার অনুরোধ করেছে বাংলাদেশ।

আজ বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্মের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল।

উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, মালয়েশিয়া যে ১০টি শর্ত দিয়েছে, তার কয়েকটি বাস্তবসম্মত নয়। এসব শর্ত মানতে গেলে অল্প কিছু বড় রিক্রুটিং এজেন্সি সুবিধা পাবে, আবারও সিন্ডিকেট গঠনের ঝুঁকি তৈরি হবে। রিক্রুটিং এজেন্সিগুলোর সঙ্গে কথা বলেও জানা গেছে, এসব শর্তের বেশির ভাগই পূরণ করা সম্ভব নয়। তাই বাংলাদেশ সরকার মালয়েশিয়াকে শর্তগুলো পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে।

ড. আসিফ নজরুল আরও বলেন, শ্রমবাজার যত বেশি রিক্রুটিং এজেন্সির জন্য উন্মুক্ত থাকবে, স্বচ্ছতা ও জবাবদিহি ততই নিশ্চিত হবে। মালয়েশিয়া আশ্বাস দিয়েছে, তারা শর্তগুলো শিথিল করার বিষয়টি বিবেচনা করবে। শর্তসমূহ গ্রহণযোগ্য না হওয়া পর্যন্ত তাদের সঙ্গে যোগাযোগ ও কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখার কথাও জানান তিনি।

ঢাকায় আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে নতুন ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়। এই প্ল্যাটফর্ম বিদেশে কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন ও শ্রমবাজার সম্পর্কিত তথ্য ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ ও সহজ করতে সহায়তা করবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়