শিরোনাম
◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও)

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৫, ০৮:২০ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

লিবিয়া থেকে দেশে ফিরে এসেছেন আরও ১৭৪ জন বাংলাদেশি। মানবপাচারকারীদের প্রলোভনে পড়ে ইউরোপে যাওয়ার পথে দেশটিতে আটকা পড়েছিলেন তারা।

মঙ্গলবার দুপুরে বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে তারা দেশে ফেরেন। ফেরত আসা নাগরিকরা ঢাকায় পৌঁছালে বিমানবন্দরে অভ্যর্থনা জানান কর্মকর্তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা প্রত্যাবাসিতদের পথখরচ, খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসা সহায়তা দেয়। লিবিয়ার বাংলাদেশি দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, দেশটির সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএম'র সহযোগিতায় এই ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশিকে দেশে ফেরত আনা হলো। তাদের অনেকেই দেশটিতে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন।

জনসচেতনতা বাড়াতে এসব নাগরিকদের অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করে নেয়ার আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক আরও বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য সরকার, দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থাগুলো একযোগে কাজ করছে বলে জানায় মন্ত্রণালয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়