শিরোনাম
◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৫, ০৯:০০ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একদিনে ৩৫০টি ট্রাক্টর হস্তান্তর করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে এসিআই

একদিনে একসঙ্গে ৩৫০টি কৃষিযন্ত্র (ট্রাক্টর) হস্তান্তর করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস করেছে দেশের প্রতিষ্ঠান এসিআই মটরস লিমিটেড। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কৃষি যান্ত্রিকীকরণের অগ্রগতি ও অর্জন তুলে ধরতেই করা হয়েছিল এ আয়োজন। 

আজ সোমবার দিনাজপুর সদরের গোর-এ-শহীদ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজন করা হয় এ অনুষ্ঠান। ‘সোনালীকার বিশ্বজয়’ প্রতিপাদ্য নিয়ে একযোগে ৩৫০ টি সোনালীকা ট্রাক্টর কৃষকদের নিকট হস্তান্তর করা হয়।

যার তথ্য ও প্রয়োজনীয় প্রমাণাদি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের নিকট পাঠানো হয়। গতকাল রবিবার সন্ধ্যায় বিশ্ব রেকর্ডের আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে সংস্থাটি।
এই আয়োজনের উদ্দেশ্য বিষয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, একক অনুষ্ঠানে সর্বাধিক সংখ্যক ট্রাক্টর হস্তান্তরের মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। দেশের কৃষির উন্নয়ন এবং কৃষকদের উদ্দীপনা সৃষ্টি করতে এ আয়োজন করা হয়েছে।

বিশ্বমঞ্চে বাংলাদেশের কৃষির সক্ষমতাকে উজ্জ্বলভাবে উপস্থাপন করাই অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসিআই মটরসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ট্রাক্টরস লিমিটেডের ডিরেক্টর ও প্রধান নির্বাহী কর্মকর্তা গৌরব সাক্সেনা, এসিআই মটরসের চিফ বিজনেস অফিসার মো. আসিফ উদ্দীন, বিজনেস ডাইরেক্টর আজম আলী, ডেপুটি বিজনেস ডাইরেক্টর খাইরুল আহসান ও দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।

এ বিষয়ে এসিআই মটরস লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস বলেন, কৃষি যান্ত্রিকীকরণে দেশের শীর্ষ প্রতিষ্ঠান হিসাবে দেশের কৃষকদের সম্মান ও মর্যাদা বৃদ্ধিতে কাজ করছে এসিআই।

এদেশে কৃষকদের নিয়ে উদ্দীপনার অভাব দেখা যায়। কৃষক ও কৃষিকে উদ্দীপ্ত করতেই ট্র্যাক্টর হস্তান্তরে গিনেস বিশ্ব রেকর্ডের এ আয়োজন। বাংলাদেশের কৃষকরা যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের অংশ হতে পারে তা দেখলো বিশ্ববাসী। 

জানা যায়, চলতি বছর সোনালীকার সঙ্গে এসিআই ১৮ বছরের যৌথ যাত্রা উদযাপন করছে। বিশ্ব রেকর্ডের এ আয়োজনে সোনালীকা ট্রাক্টরের সবচেয়ে বড় লোগো প্রদর্শন করা হয়।

এ বিষয়ে এসিআই মোটরসের ডেপুটি বিসনেস ডাইরেক্টর আসিফ ফয়সাল রুমি জানান, বাংলাদেশে সোনালীকা ট্রাক্টর ইতিমধ্যে ৩৫ হাজারেরও বেশি বিক্রির মাধ্যমে দেশের কৃষকদের আস্থা অর্জন করেছে। এসিআই বর্তমানে দেশের ট্র্যাক্টর বাজারের ৫০ শতাংশেরও বেশি মার্কেট শেয়ার অর্জন করেছে। আমাদের এই উদ্যোগ কৃষকদের মাঝে আধুনিক কৃষি প্রযুক্তির সুবিধা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের কৃষিতে নতুন উদ্দীপনা তৈরি করবে। সূত্র: কালের কণ্ঠ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়