শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৫, ০৯:১৮ সকাল
আপডেট : ০৭ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এনআইডির নামের সাথে জমির দলিলের নাম না মিললে যেভাবে সমাধান করবেন

জমির দলিলে থাকা নাম যদি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সঙ্গে না মেলে, তাহলে বিষয়টি ভবিষ্যতে বড় ধরনের জটিলতার কারণ হতে পারে। অনেক সময় এ ধরনের অসঙ্গতির কারণে জমি বিক্রি, নামজারি বা মালিকানা হস্তান্তরের প্রক্রিয়া আটকে যায়। তবে কিছু সহজ পদক্ষেপ নিলেই এই সমস্যা দ্রুত ও আইনসম্মতভাবে সমাধান করা সম্ভব।

কীভাবে করবেন সমস্যার সমাধান

১. স্থানীয় জনপ্রতিনিধির প্রত্যয়নপত্র নিন

. প্রথমে প্রমাণস্বরূপ স্থানীয় জনপ্রতিনিধির কাছ থেকে একটি প্রত্যয়নপত্র সংগ্রহ করতে হবে।

. ইউনিয়ন এলাকায় হলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে

২. এফিডেভিট তৈরি করুন

. এরপর ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে একজন অভিজ্ঞ আইনজীবীর মাধ্যমে এফিডেভিট তৈরি করতে হবে।

. এফিডেভিটে উল্লেখ থাকতে হবে যে উভয় নামই একই ব্যক্তিকে নির্দেশ করছে এবং দু’টি নামের মালিক একই ব্যক্তি।

৩. সংশ্লিষ্ট দপ্তরে দাখিল করুন

প্রত্যয়নপত্র ও এফিডেভিট একত্রে সংশ্লিষ্ট ভূমি অফিসে জমা দিতে হবে। সঠিকভাবে জমা দিলে নামজারি, হস্তান্তর বা বিক্রির প্রক্রিয়া সহজে ও ঝামেলাহীনভাবে সম্পন্ন হবে।

পরামর্শ

যদি জমির কাগজপত্রে কোনো ধরনের নামের অসঙ্গতি দেখা দেয়, তা অবহেলা না করে দ্রুত ঠিক করুন। প্রয়োজনে একজন আইনজীবীর পরামর্শ নিতে পারেন, যাতে ভবিষ্যতে আইনি জটিলতা এড়ানো যায়।

সংক্ষেপে: নাম না মেললে ভয় নয় প্রত্যয়নপত্র, এফিডেভিট ও সঠিক দাখিলেই সমাধান

সূত্র: আরটিভি নিউস 

  • সর্বশেষ
  • জনপ্রিয়