শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৫, ০২:৫০ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাতৃত্বকালীন ভাতা: অনলাইনে আবেদন পদ্ধতি ও শর্তাবলি

দরিদ্র ও অসহায় মায়েদের জন্য গর্ভাবস্থা ও শিশুর লালনপালনে সহায়তা হিসেবে ২০১১ সাল থেকে মাতৃত্বকালীন ভাতা চালু করেছে সরকার। এ ভাতা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের একটি প্রকল্প, যা নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে পাওয়া যায়।

কীভাবে আবেদন করবেন?

মাতৃত্বকালীন ভাতা পেতে আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র, গর্ভাবস্থার মেডিকেল রিপোর্ট, ছবি ও ব্যক্তিগত তথ্যসহ নির্দিষ্ট ফরম পূরণ করে অনলাইনে বা ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা কাউন্সিলরের অফিসে জমা দিতে হবে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা যাচাই ও অনুমোদন করলে ভাতা প্রদান করা হয়।

অনলাইন আবেদন করা যায় এই লিংকে http://103.48.16.6:8080/LM-MIS/applicant/onlineRegistration। এখানে আবেদনকারীর ব্যক্তিগত, ঠিকানা, আয় ও সন্তানসংক্রান্ত তথ্য দিতে হবে। পাশাপাশি ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। আবেদন গ্রহণের সময়সীমা প্রতি মাসের ১ থেকে ২০ তারিখ পর্যন্ত।

কত টাকা পাওয়া যায়?

প্রতি মাসে ৮০০ টাকা হারে ছয় মাস অন্তর এককালীন ৪,৮০০ টাকা দেওয়া হয়। একজন সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ ২৪ মাসে মোট ১৯,২০০ টাকা এবং দুই সন্তানের ক্ষেত্রে ৩৬ মাসে সর্বোচ্চ ২৮,৮০০ টাকা পাওয়া যায়।

শর্তাবলি

আবেদনকারীর বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।

প্রথম বা দ্বিতীয় গর্ভধারণের সময় আবেদন করতে হবে।

মাসিক আয় ১,৫০০–২,০০০ টাকার মধ্যে বা কম হতে হবে।

কৃষিজমি বা পুকুর থাকলে আবেদন গ্রহণযোগ্য নয়।

জুলাই মাসে ভাতাভোগী নির্বাচন করা হয়, এ সময় অন্তত পাঁচ মাসের গর্ভবতী হতে হবে।

সতর্কবার্তা

প্রতারক চক্রের হাত থেকে বাঁচতে আবেদন অবশ্যই সরকারি নির্ধারিত প্রক্রিয়ায় করতে হবে। ভাতা কেবল দরিদ্র, অসহায় ও যোগ্য মায়েদের জন্য নির্ধারিত।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়