শিরোনাম
◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৫৭ বিকাল
আপডেট : ২৬ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে দুই দেশের যৌথ আত্মত্যাগ আমাদের আবেগগতভাবে একসূত্রে গেঁথে রেখেছে: প্রণয় ভার্মা

মনিরুল ইসলাম: ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাষ্টমীর পূজায় যোগ দেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা ও 
তাঁর সহধর্মিণী।

মঙ্গলবার তিনি তাঁর সহধর্মিণীকে নিয়ে  এই অনুষ্ঠানে অংশ নেন। এ সময় তিনি শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

শুভেচ্ছা বক্তব্যে হাইকমিশনার বলেন, আজ ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাষ্টমীর পূজায় আমার সহধর্মিণীসহ উপস্থিত হতে পেরে আমি আনন্দিত। ভারত ও বাংলাদেশ একটি বিশেষ ও অনন্য সম্পর্কে আবদ্ধ। ইতিহাস ও ভৌগোলিক সান্নিধ্য এ সম্পর্ককে দৃঢ় করেছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে দুই দেশের যৌথ আত্মত্যাগ আমাদের আবেগগতভাবে একসূত্রে গেঁথে রেখেছে।

তিনি বলেন, আমাদের ভাষা, সাহিত্য, শিল্পকলা, সংগীত ও উৎসবও একই ঐতিহ্যের অংশ। দুর্গাপূজা সেই যৌথ ঐতিহ্যেরই প্রতিফলন।এই উৎসব আমাদের মনে করিয়ে দেয়— আমাদের সাংস্কৃতিক বন্ধন জাতীয় সীমানার চেয়েও প্রাচীন ও গভীর। এ সম্পর্কের প্রকৃত শক্তি নিহিত আছে দুই দেশের জনগণের পারস্পরিক সম্মান ও ভাগাভাগি করা ঐতিহ্যে।

প্রণয় ভার্মা বলেন, দুর্গাপূজা শুধু ভক্তির উৎসব নয়, এটি সংস্কৃতি, অন্তর্ভুক্তি ও মানবিকতারও এক মহোৎসব। এ সময়ে পরিবারগুলো একত্রিত হয়, মহল্লায় মহল্লায় মিলন ঘটে, আর শিল্প ও সংগীত প্রাণবন্ত হয়ে ওঠে।

তিনি বলেন, দুর্গাপূজা শুভের জয়ের প্রতীক—অশুভের উপর শুভের বিজয়, অন্ধকারের উপর আলোর বিজয়, হতাশার উপর আশার বিজয়। আমরা প্রার্থনা করি, এ দুর্গোৎসব আমাদের সবার জীবনে নতুন আশা বয়ে আনুক এবং আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাক।

ভারতীয় হাইকমিশনার বলেন, এই শুভ অষ্টমীর দিনে আমি দেবী দুর্গার কাছে প্রার্থনা করি— তিনি যেন আমাদের জ্ঞান ও সহমর্মিতায় আশীর্বাদ করেন, শান্তি, সমৃদ্ধি, সুখ ও সম্প্রীতি বর্ষণ করেন এবং আমাদের সাহস ও শক্তি দেন দুই দেশের জনগণের বন্ধন আরও সুদৃঢ় করে তুলতে।

তিনি উপস্থিত সবার প্রতি  শুভ দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়