শিরোনাম
◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫২ রাত
আপডেট : ১২ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিন জেলার ডিসিকে প্রত্যাহার

তিন জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করেছে সরকার। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিসিএস প্রশাসন ক্যাডারের এসব কর্মকর্তাদের প্রত্যাহার ও পদায়ন করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জেলাগুলো হলো, কক্সবাজার, চাঁপাইনবাবগঞ্জ ও মাদারীপুর।

এরমধ্যে কক্সবাজারের ডিসি মোহাম্মদ সালাহউদ্দিনকে প্রত্যাহার করে যুগ্মসচিব হিসেবে জাতীয় বেতন কমিশনে দায়িত্ব পালনের জন্য অর্থ বিভাগে পদায়ন করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের ডিসি মো. আব্দুস সামাদকে যুগ্মসচিব হিসেবে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে পদায়ন করা হয়।

মাদারীপুরের ডিসি মোছা. ইয়াসমিন আক্তারকে যুগ্মসচিব হিসেবে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে পদায়ন করা হয়েছে।

জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যানের একান্ত সচিব মো. আ. মান্নানকে কক্সবাজার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়