শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩৭ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

BDS জরিপ শুরু হয়েছে, জমির মালিকদের জন্য ৬টি সতর্কবার্তা

বাংলাদেশে শুরু হয়েছে BDS জরিপ (Bangladesh Digital Survey) এবারের জরিপ হচ্ছে একেবারে আধুনিক ও ডিজিটাল পদ্ধতিতে। আগে CS, SA, RS রেকর্ডে যত ভুল হয়েছে, তা ঠিক করার শেষ সুযোগ এটা। তাই জমির মালিকদের অবশ্যই সচেতন হতে হবে, নইলে ভবিষ্যতে বড় বিপদ।

জমির মালিকদের জন্য ৬টি সতর্কবার্তা

1️ সব কাগজপত্র গুছিয়ে রাখুন 

-আপনার দলিল, খতিয়ান, নামজারি (মিউটেশন), কর রশিদ, উত্তরাধিকার সনদ – সব কিছু একত্রে রাখুন। জরিপ টিম প্রমাণ চাইবে, তখন যেন হাতড়াতে না হয়।

2️ জমির দখল নিশ্চিত করুন

-জরিপে শুধু কাগজ নয়, জমিতে বাস্তব দখলও গুরুত্বপূর্ণ। জমি ফাঁকা থাকলে বা অন্যের দখলে থাকলে নাম ওঠাতে সমস্যা হবে।

3️ সঠিক তথ্য প্রদান করুন 

-জরিপ কর্মকর্তাকে ভুল তথ্য দিলে তা পরবর্তীতে উল্টো বিপদ ডেকে আনবে। স্বচ্ছভাবে আপনার জমির আসল তথ্য দিন।

4️ প্রতিবেশীর সীমানা মেলান

-পাশের জমির মালিকদের সাথে সীমানা ঠিক করুন। সীমানা নিয়ে দ্বন্দ্ব থাকলে জরিপে ভুল হবে, পরে মামলা-মোকদ্দমা শুরু হবে।

5️ ভুল দেখলে সঙ্গে সঙ্গে আপত্তি জানান 

  • আপনার নাম বাদ পড়লে বা জমির পরিমাণ কম-বেশি হলে চুপ থাকবেন না। সঙ্গে সঙ্গে লিখিত আপত্তি আবেদন জমা দিন।

6️ ডিজিটাল রেকর্ডের গুরুত্ব বুঝুন

-একবার নাম সঠিকভাবে উঠলে এই ডিজিটাল রেকর্ড ভবিষ্যতে পরিবর্তন করা কঠিন হবে। তাই এবার যদি ভুল করেন, ভবিষ্যতে সন্তানরাই ঝামেলায় পড়বে।

মনে রাখবেন – BDS জরিপে সতর্ক থাকলেই জমির মালিকানা হবে নিরাপদ ও ঝামেলামুক্ত। অবহেলা করলে জমির আসল মালিক হয়েও হয়তো মালিকানা হারাবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়