শিরোনাম
◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৪৫ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যা আছে ৩৩ দলের কাছে পাঠানো চূড়ান্ত জুলাই সনদে

বিভিন্ন মত-পথের ৩৩টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের কাছে পাঠানো হয়েছে জাতীয় জুলাই সনদ-২০২৫ এর চূড়ান্ত ভাষ্য।  

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে সনদের কপি পাঠানো শুরু হয়েছে বলে কমিশন সূত্র নিশ্চিত করেছে।

এর আগে দুপুরে সনদে সব দলের মতের প্রতিফলন ঘটানো হয়েছে বলে দাবি করেছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রিয়াজ।  

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত সংস্কার সংক্রান্ত সুপারিশ বাস্তবায়নের উপায় নির্ধারণ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেছিলেন।

চূড়ান্ত জুলাই সনদে যা আছে

কমিশনের পক্ষ থেকে সনদে স্বাক্ষরের জন্য রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে দুজন ব্যক্তির নাম পাঠানোর অনুরোধ জানানো হয়েছে বলেও দুপুরে উল্লেখ করেন কমিশন সহ-সভাপতি আলী রিয়াজ।

এ সময় আলী রীয়াজ বলেন, সুপারিশের যেসব বিষয় সংবিধান সংশ্লিষ্ট নয়, সেসব বিষয় বাস্তবায়নের জন্য অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ জারি করতে পারবে এবং সুপারিশের যেসব বিষয় সরকারি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আদেশ ও বিধি প্রণয়নের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব, সেগুলো অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাস্তবায়ন করতে পারবে বলে রাজনৈতিক দলগুলো ঐকমত্য পোষণ করেছে।

সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে ইতোমধ্যে অধ্যাদেশ জারি ও যথাযথ পদক্ষেপের মাধ্যমে তা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। উৎস: বাংলানিউজ24

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়