শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ০১ মে, ২০২৬, ০৭:১৫ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অতিরিক্ত ব্যথানাশক সেবনে কিডনি বিকল হওয়ার ঝুঁকি

সাম্প্রতিক গবেষণায় বলা হয়েছে, ব্যথানাশক ওষুধ—বিশেষ করে যদি তা অতিরিক্ত মাত্রায় খাওয়া হয়—তাহলে কিডনির ক্ষতির ঝুঁকি বাড়াতে পারে।

পাবমেডে প্রকাশিত এক গবেষণাপত্রে উল্লেখ করা হয়েছে, গরমের সময়ে ‘নন-স্টেরয়েডাল অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ড্রাগ’ বেশি ব্যবহার করলে কিডনি রোগের সম্ভাবনা বাড়ে। একই ধরনের সতর্কতা দিয়েছে জন হপকিন্স মেডিসিনও।

গবেষকদের মতে, কিডনি রোগ এখন অনেকটাই জীবনযাপনের সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। দেশে দীর্ঘমেয়াদি কিডনি রোগের হারও বাড়ছে, যার পেছনে অনিয়মিত খাদ্যাভ্যাস এবং ভুলভাবে ওষুধ সেবনের প্রবণতা বড় ভূমিকা রাখছে।

কিডনি সাধারণত রক্ত পরিশোধনের কাজ করে। গরমে শরীর থেকে অতিরিক্ত ঘাম বের হয়ে যাওয়ায় রক্তচাপ কমে যেতে পারে। এ সময় কিডনি রক্ত চলাচল ঠিক রাখতে কিছু রাসায়নিক ব্যবহার করে, কিন্তু ব্যথানাশক ওষুধ সেই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। ফলে কিডনিতে রক্তপ্রবাহ কমে গিয়ে ক্ষতির আশঙ্কা তৈরি হয়।

বিশেষজ্ঞরা বলছেন, এসব ওষুধ শরীরে পানিশূন্যতা বাড়াতে পারে এবং কিডনিতে চাপ সৃষ্টি করে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি করতে পারে, যা দীর্ঘমেয়াদে কিডনির কার্যক্ষমতা কমিয়ে দিতে পারে।

ঝুঁকির মধ্যে বেশি রয়েছেন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা হৃদরোগে আক্রান্ত ব্যক্তিরা। এছাড়া যাদের শরীরে পানিশূন্যতা বা ইলেক্ট্রোলাইটের ভারসাম্যহীনতা রয়েছে, তাদের ক্ষেত্রেও ব্যথানাশক ওষুধ বেশি খাওয়া বিপজ্জনক হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়