শিরোনাম
◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৬, ০৯:২২ সকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিম কি অগ্ন্যাশয়ের ক্যানসার প্রতিরোধে কার্যকর?

নিমগাছের উপাদান অগ্ন্যাশয়ের ক্যানসার মোকাবিলায় ভীষণ কার্যকর। আর নিমের মধ্যে থাকা বিশেষ কিছু প্রাকৃতিক যৌগ ক্যানসারের কোষ ধ্বংস করতে পারে এবং এর বিস্তার রোধ করতে সাহায্য করে। কারণ এতে রয়েছে গেডুনিন নামক একটি প্রাকৃতিক যৌগ, যা অগ্ন্যাশয়ের ক্যানসারের কোষগুলোর বংশবৃদ্ধি রোধ করতে পারে। এটি ক্যানসারের কোষের মৃত্যু ত্বরান্বিত করে এবং সুস্থ কোষের ক্ষতি না করেই টিউমার নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে।

আর নিমের পাতা থেকে পাওয়া নিম্বোলাইড নামক উপাদানটি ইঁদুর ও কোষের ওপর পরীক্ষায় দেখা গেছে যে, এটি অগ্ন্যাশয়ের ক্যানসার কোষের বিস্তার প্রায় ৭০ শতাংশ পর্যন্ত কমিয়ে দিতে পারে।

যদিও নানা ধরনের ওষুধ ও কেমোথেরাপির সাহায্যে অবশ্য ক্যানসারের চিকিৎসা হচ্ছে। তবে এ কথা মিথ্যা নয় যে, এ ধরনের ওষুধ কিংবা থেরাপির পার্শ্বপ্রতিক্রিয়াও রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে—সত্যিই কি নিম অগ্ন্যাশয়ের ক্যানসার রুখতে পারে?

স্তন, ফুসফুস ও লিভার বাদে অগ্ন্যাশয় কিংবা প্যানক্রিয়াটিক ক্যানসারে আক্রান্তের সংখ্যা কম নয়। পরিসংখ্যান বলছে, বছরে প্রায় ১০ হাজার মানুষ নতুন করে এ ক্যানসারে আক্রান্ত হচ্ছেন। কারণ এ ধরনের ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া আছে। চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়া কমাতে আধুনিক বিজ্ঞান এবার প্রাচীন আয়ুর্বেদের শরণাপন্ন হয়েছে। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, নিমের মধ্যে থাকা বিশেষ যৌগ গেডুনিন অগ্ন্যাশয়ের ক্যানসার মোকাবিলার ক্ষেত্রে কেমোথেরাপির তুলনায় বেশি কার্যকরী। আর 'গেডুনিন' ক্যানসার কোষের বৃদ্ধির জন্য দায়ী, যা 'সনিক হেজহগ'নামক সিগন্যালিং পাথওয়েকে বাধা দেয়।

এ বিষয়ে টেক্সাস টেক ইউনিভার্সিটি হেলথ সায়েন্সেস সেন্টারের গবেষকরা বলছেন, এই যৌগটি সাধারণ কেমোথেরাপির তুলনায় অনেক ক্ষেত্রে বেশি কার্যকর এবং এর পার্শ্বপ্রতিক্রিয়াও অনেক কম। নিমের নির্যাস শরীরের এক অংশ থেকে অন্য অংশে ক্যানসারের ছড়িয়ে পড়া প্রতিরোধ করতে সাহায্য করে।

যদিও গবেষণার ফলগুলো অত্যন্ত আশাব্যঞ্জক। তবে এটি এখনো গবেষণার পর্যায়ে রয়েছে। অগ্ন্যাশয়ের ক্যানসারের চিকিৎসার জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মূলধারার চিকিৎসা (যেমন সার্জারি বা কেমোথেরাপি) চালিয়ে যাওয়া অপরিহার্য। নিমের এই গুণাবলি মূলত ভবিষ্যতে নতুন ওষুধ তৈরির ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে।

নিম শুধু ক্যানসার নয়, অন্যান্য স্বাস্থ্যগুণ রয়েছে। যেমন ব্যাক্টেরিয়া ধ্বংস করে থাকে নিম। দাঁত ও মাড়ির সুরক্ষায় নিমের মাজন বা মাউথওয়াশ অত্যন্ত কার্যকর। এ ছাড়া ব্রণ থেকে এগজিমা সেরে যেতে পারে। কারণ এতে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণ। আবার রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে। বেশ কিছু গবেষণা বলছে, নিম ইনসুলিনের মাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে।

আর রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। নিমের ভেষজ গুণ শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে সংক্রমণ রোধে সাহায্য করে।

তবে জেনে রাখা ভালো— গবেষণাটি এখনো প্রাথমিক স্তরে রয়েছে। তাই নিমকে ক্যানসারের বিকল্প চিকিৎসা ভাবলে ভুল হবে। নিম পাতা, নিম তেল কিংবা নিমের নির্যাস দিয়ে তৈরি ক্যাপসুল ব্যবহারের আগে মনে রাখতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়