শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৬, ০৮:৩৫ সকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বাস্থ্যকর ডার্ক চকলেটেও মিলল বিষাক্ত সিসা ও ক্যাডমিয়াম: সতর্কবার্তা চিকিৎসকদের

পৃথিবীব্যাপী বহুল ব্যবহৃত ডার্ক চকলেট রয়েছে, যা মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করার জন্য খুবই ভালো। আর প্রদাহজনিত সমস্যা ঠেকিয়ে রাখতেও সাহায্য করে ডার্ক চকলেট। গবেষকরা বলছেন, তারা ২৮ ধরনের ডার্ক চকলেট বার পরীক্ষা করে দেখেছেন, তাতে প্রায় সব ধরনের চকলেটের মধ্যেই ক্যাডমিয়াম ও লেডের মতো বিষাক্ত ধাতুর অস্তিত্ব পাওয়া গেছে। 

আপনার সঙ্গী স্বাস্থ্য সচেতন। খাওয়ার ব্যাপারে ভীষণ সচেতন। সামান্য একটু চকলেট দিতে গেলেও ১০ বার ভাবতে হয়। ডার্ক চকলেট ছাড়া কিছুই মুখে তোলেন না। অনেকেই মনে করেন, মিল্ক বা সাধারণ চকলেটের তুলনায় তিতকুটে ডার্ক চকলেট স্বাস্থ্যকর। কারণ এতে রয়েছে ফ্ল্যাভোনয়েড। 

এই উপাদানটি আসলে এক ধরনের অ্যান্টি-অক্সিডেন্ট, যা সামগ্রিকভাবে হার্ট ভালো রাখতে সাহায্য করে। কিন্তু এই ডার্ক চকলেটের মধ্যে এমন কিছু রাসায়নিক মিশে থাকে, যা বিষাক্ত। তাই চোখ বন্ধ করে ডার্ক চকলেটকে ‘স্বাস্থ্যকর’ তকমা দেওয়া যায় না।

বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিন ৪ দশমিক ১ মাইক্রোগ্রাম ক্যাডমিয়াম এবং শূন্য দশমিক ৫ মাইক্রোগ্রাম সিসা মানবদেহের জন্য নিরাপদ। কিন্তু গবেষণায় দেখা গেছে, ২৩টি বারের মধ্যে বিষাক্ত ওই দুটি ধাতুর পরিমাণ এক আউন্স। অর্থাৎ ২৮ গ্রামেরও বেশি। এবং ৫টির মধ্যে ক্যাডমিয়াম ও লেডের পরিমাণ তার চেয়েও বেশি। এ ছাড়া কেউ যদি ভেবে থাকেন যে, ডার্ক চকলেট খেলে রক্তে শর্করার মাত্রা বাড়বে না, তবে সে তত্ত্বটিও ঠিক নয়।

এ বিষয়ে চিকিৎসকরা বলছেন, ভ্রূণের গঠনগত সমস্যার নেপথ্যে এই ক্যাডমিয়াম ও লেড— এ দুটি ধাতুর ভূমিকা রয়েছে। তাই অন্তঃসত্ত্বা নারীর জন্য ডার্ক চকলেট বিপজ্জনক। একইভাবে শিশুর শরীরেও ক্ষতিকর প্রভাব ফেলতে পারে এই ক্যাডমিয়াম ও লেড।

এ বিষয়ে পুষ্টিবিদ ডা. ডানা এলিস বলেছেন, অতিরিক্ত ক্যাডমিয়াম শরীরে প্রবেশ করলে লিভার ও কিডনি বিকল হতে পারে। তাই ডার্ক চকলেট এড়িয়ে চলাই ভালো। সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়