শিরোনাম
◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি 

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৬, ০৯:০০ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওজন নিয়ন্ত্রণে সকালে লেবুপানি কতটা কার্যকর

ওজন নিয়ন্ত্রণে রাখতে সকালে খালি পেটে লেবুপানি খাওয়ার প্রবণতা দিন দিন বাড়ছে। অনেকেই বিশ্বাস করেন, এই পানীয় নাকি বাড়তি ওজন ঝরাতে জাদুর মতো কাজ করে। কিন্তু বাস্তবে বিষয়টি কতটা সত্য? পুষ্টিবিদ ও গবেষণাগুলো কী বলছে চলুন সহজ ভাষায় জেনে নেয়া যাক।

লেবু ভিটামিন সি’র অন্যতম উৎস। রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানো থেকে শুরু করে ত্বকের যত্ন সবখানেই এর ভূমিকা রয়েছে। তবে ওজন কমানোর ক্ষেত্রে লেবুপানির ভূমিকা নিয়ে রয়েছে নানা আলোচনা। পুষ্টিবিদদের মতে, সকালে খালি পেটে লেবুপানি পান করলে তা সরাসরি ওজন কমায় না, তবে ওজন নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। ২০১৮ সালে করা একটি গবেষণায় দেখা যায়, যারা সকালে খাবারের আগে পানি বা লেবুপানি পান করেন, তাদের তুলনামূলকভাবে ক্ষুধা কম লাগে। ফলে তারা স্বাভাবিকের চেয়ে কম খাবার খান। কম খাবার মানেই কম ক্যালরি গ্রহণ আর এখানেই ওজন নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ দিক কাজ করে।

বিশেষজ্ঞরা বলছেন, লেবুপানি মূলত শরীরকে হাইড্রেট রাখে এবং সাময়িকভাবে পেট ভরা অনুভূতি দেয়। এর ফলে অপ্রয়োজনীয় খাবার খাওয়ার প্রবণতা কমে। তবে এটাকে কোনো ‘ম্যাজিক ড্রিংক’ ভাবা ভুল। শুধু লেবুপানি পান করলেই ওজন কমে যাবে এমন ধারণার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।

লেবুপানির বাড়তি কিছু উপকারিতা

লেবুপানি শুধু ওজন নিয়ন্ত্রণেই নয়, শরীরের জন্য আরও নানা উপকার করে—
সকালে খালি পেটে প্রায় ৪০০ মিলিলিটার পানি পান করলে বিপাকক্রিয়ার গতি কিছুটা বাড়তে পারে, যা হজমে সহায়ক।

কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে গরম লেবুপানি আরাম দিতে পারে। গরমের দিনে শরীরকে সতেজ রাখতে এটি বেশ কার্যকর।

কেউ কেউ লেবুর রসের সঙ্গে সামান্য মধু বা লবণ মিশিয়ে পান করেন, এতে স্বাদও ভালো হয়।
তবে যাদের গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে লেবুপানি অস্বস্তির কারণ হতে পারে। তাই এই অভ্যাস গড়ে তোলার আগে চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরি।

সবশেষে পুষ্টিবিদদের স্পষ্ট বক্তব্য সুস্থ থাকতে হলে একক কোনো পানীয়ের ওপর ভরসা করা যাবে না। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম ও সঠিক জীবনযাপনই ওজন নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি। সকালে লেবুপানি চাইলে পান করতে পারেন, তবে সেটিকে সহায়ক হিসেবে ধরুন, একমাত্র সমাধান হিসেবে নয়।

সূত্র: হেলথলাইন  

  • সর্বশেষ
  • জনপ্রিয়