শিরোনাম
◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি 

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৬, ০৯:০২ সকাল
আপডেট : ১৯ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওজন কমাতে সঠিক প্রোটিন নির্বাচন: যা খাবেন এবং যা এড়িয়ে চলবেন

ওজন কমাতে ডায়েটে প্রোটিনের পরিমাণ ভীষণ গুরুত্বপূর্ণ।  ওজন কত কম সময়ে কমাতে চান, তা অনেকটাই নির্ভর করে খাদ্য তালিকায় প্রোটিন কীভাবে যোগ করবেন তার উপর। প্রোটিন হজম হতে বেশি সময় নেয়, ফলে দীর্ঘ সময় পেট ভরা থাকে এবং অতিরিক্ত খাওয়ার পরিমান কমে। প্রোটিন হজমে বেশি শক্তির প্রয়োজন হয় বলে তা ক্যালোরির ব্যয় বাড়ায়।  কিন্তু ভুল প্রোটিন সমৃদ্ধ খাবার খেলে ওজন কমবে না, উলটো শরীরে জাঁকিয়ে বসবে নানা রোগ।  

ডায়েটে যেসব প্রোটিন সমৃদ্ধ খাবার এড়িয়ে চলবেন

রেস্তোরাঁয় তৈরি করা কষা মাংস, বাটার পনিরসহ মোটামোটি সব খাবারেই অতিরিক্ত তেল-মশলাও থাকে।  এসবে ক্যালোরির পরিমাণ বাড়ার সঙ্গে ওজন বাড়বে। তাই রেস্তোরাঁয় গেলে এ ধরনের খাবার খাওয়ার বদলে সালাদ অর্ডার করতে পারেন।

তেল-মাখন খাওয়ার পরিবর্তে অনেকে পিনাট বাটার খেয়ে থাকেন।  বহু মানুষের ধারণা এতে ভরপুর প্রোটিন থাকে।  কিন্তু বাদামের তৈরি মাখনে প্রোটিনের চেয়ে বেশি ফ্যাট রয়েছে। তাই নাট বাটারের চেয়ে শুধু বাদাম খেতে পারেন। আমন্ড, আখরোট, চিনেবাদামে হেলদি ফ্যাট ও প্রোটিন দু’টোই পাবেন।

চিকেন হোক বা মাটন, যে কোনও মাংসের কিমাতেই ভরপুর মাত্রায় ক্যালোরি থাকে।  এতে প্রোটিনের চেয়ে ফ্যাটের পরিমাণ বেশি।  এগুলোর তৈরি যে কোনও খাবার ওজন বাড়ায় এবং হাই কোলেস্টেরলের সমস্যা ডেকে আনে।  তাই এগুলো এড়িয়ে যাওয়াই ভালো। 

শরীরের প্রোটিনের ঘাটতি মেটাতে অনেকেই চিজ় খান।  চিজ়ে প্রোটিনের চেয়ে বেশি ফ্যাট ও সোডিয়াম রয়েছে।  রোজ চিজ় খেলে উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দিতে পারে।  এর চেয়ে টকদই হতে পারে উত্তম খাবার।

প্রোটিন সমৃদ্ধ খাবার

ওজন কমাতে দৈনিক প্রতি কেজি শরীরের ওজনের জন্য ১.২ থেকে ২.২ গ্রাম প্রোটিন নেওয়া উচিত।   ব্যায়াম করলে বা বেশি সক্রিয় থাকলে এই পরিমাণ বাড়তে পারে (২.২-৩.৪ গ্রাম/কেজি)।  চর্বিহীন মাংস (মুরগি, টার্কি), মাছ, ডিম, গ্রিক ইয়োগার্ট, পনির ইত্যাদি প্রাণিজ উৎসে প্রচুর প্রোটিন পাওয়া যায়।  এছাড়া ডাল, ছোলা, মটরশুঁটি, বাদাম, বীজ, টোফু, কিনোয়া জাতীয় উদ্ভিজ্জ উৎসে প্রোটিনের সরবরাহ করে থাকে। 

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়