শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৫, ০৮:৪৪ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রক্তের বিষক্রিয়া দূর করতে জাদুকরী নিম পাতা

যুগ যুগ ধরে ভেষজ চিকিৎসায় নিম পাতা ব্যবহৃত হয়ে আসছে। সবচেয়ে শক্তিশালী রক্তশোধক ভেষজগুলির মধ্যে এটি অন্যতম। নিম পাতা শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকেও মজবুত করে তোলে। শরীরের বিভিন্ন ছোট-বড় সমস্যা দূর করতে সহায়ক এ পাতা। 

নিম পাতা যেভাবে রক্ত শোধন করে

নিমের পাতা, ছাল ও বীজে রয়েছে নিম্বিন, নিম্বিডিন ও কুয়েরসেটিনের মতো শক্তিশালী বায়োঅ্যাকটিভ উপাদান। এই সব উপাদান শরীরে জমে থাকা ক্ষতিকর পদার্থকে নিষ্ক্রিয় করতে সাহায্য করে।

লিভার শরীরের দূষিত পদার্থ দূর করে। আর নিম লিভারের কার্যক্ষমতা বাড়িয়ে রক্ত থেকে দূষিত উপাদান ছেঁকে বের করতে সহায়তা করে। ফলে রক্ত স্বাভাবিকভাবেই পরিষ্কার থাকে। নিমের অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল গুণ রক্তে সংক্রমণ ঘটানো ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসের বৃদ্ধি রোধ করে। 

অপরিষ্কার রক্ত থেকে ত্বকে ব্রণ, ফোঁড়া বা চুলকানির মতো সমস্যা বাড়ে। নিয়মিত নিমপাতা খেলে রক্ত পরিষ্কার হয়, ফলে ত্বকের সমস্যা ধীরে ধীরে কমে। 

নিমের আরেকটি গুরুত্বপূর্ণ গুণ হলো এর অ্যান্টি-ইনফ্ল্যামেটরি প্রভাব। শরীরের প্রদাহ বা ইনফ্ল্যামেশন কমাতে এটি সাহায্য করে। এছাড়া নিম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ফলে রক্তের মাধ্যমে ছড়ানো বিভিন্ন সংক্রমণের ঝুঁকি কমে।

সূত্র: সমকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়