শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২৫, ০৭:৩৭ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শীতের সন্ধ্যায় রেস্টুরেন্টের স্বাদের থাই স্যুপ বানান বাড়িতেই

শীতকালে স্যুপ খেতে আমরা সবাই কমবেশি পছন্দ করি। এ কারণে মাঝে মাঝেই রেস্টুরেন্টে গিয়ে ধোঁয়া-ওঠা গরম স্যুপ পান করি। অবশ্য আপনি চাইলে বাড়িতেই রেস্টুরেন্টের মতো স্যুপের স্বাদ নিতে পারেন। কেমন হয় যদি এটি আপনি বাড়িতেই তৈরি করতে পারেন?

তাই চলুন জেনে নিই কীভাবে বাড়িতে রেস্টুরেন্ট স্টাইলে স্যুপ তৈরি করা যায়।

উপকরণ

  • মুরগির ব্রেস্ট পিস: ১ কাপ
  • মাঝারি সাইজের চিংড়ি: ৮ পিস
  • বড় সাইজের মাশরুম: ৫ পিস
  • ডিমের কুসুম: ৩টি
  • আদা বাটা: ২ চা-চামচ
  • রসুন বাটা: ১ চা-চামচ
  • লঙ্কা গুঁড়ো: ২ চা-চামচ
  • গোলমরিচ গুঁড়ো: ১ চা-চামচ
  • চিলি সস: ১ চা-চামচ
  • রসুন কুচি: সামান্য পরিমাণ
  • সয়া সস: ১ চা-চামচ
  • টমেটো সস: ২ চা-চামচ
  • চিনি: ১ চা-চামচ
  • লেবুর রস: ১ চা-চামচ
  • কর্নফ্লাওয়ার: ৩ চা-চামচ
  • কাঁচামরিচ: ৩/৪ টা
  • আদা: ২ চা-চামচ কুচি
  • লেমন গ্রাস: পরিমাণমতো
  • লবণ: স্বাদমতো
  • চিকেন স্টক: ২ কাপ

প্রণালি

মুরগির মাংস ও চিংড়িগুলো ভালোভাবে ধুয়ে নিন। এবার একটি বাটিতে মুরগির মাংস ও চিংড়িগুলো নিয়ে একে একে আদা বাটা, রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, স্বাদমতো লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিন।

অন্য একটি বাটিতে ৩টি ডিমের কুসুম নিয়ে এক এক করে চিলি সস, সয়া সস, টমেটো সস, চিনি, লেবুর রস, লবণ, কর্নফ্লাওয়ার ও ৩ চামচ চিকেন স্টক দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার চুলায় একটি বড় সাইজের কড়াই বসিয়ে তাতে তেল দিন। তেল গরম হয়ে এলে রসুন কুচি দিয়ে হালকা ভেজে নিন। এরপর ম্যারিনেট করে রাখা মাংস ও চিংড়ি দিন এবং সঙ্গে কিছু কাঁচা মরিচ ও মাশরুম দিয়ে কিছুক্ষণ ভেজে নিন। কিছুক্ষণ ভেজে নেয়ার পর এতে অ্যাড করুন ২ কাপ চিকেন স্টক। এরপর আগে থেকে তৈরি করে রাখা সস ও লেমন গ্রাস দিয়ে ভালোভাবে ফুটিয়ে রান্না করে নিন।

স্যুপ ভালোভাবে কুক হয়ে গেলে এবং থিকনেস আপনার পছন্দমতো হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন এই মজাদার রেস্টুরেন্ট স্টাইলে থাই স্যুপ।

সূত্র: সময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়