শিরোনাম
◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৫, ০৯:৫৩ সকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ত্বক উজ্জ্বল করতে লেবুর রসের ব্যবহার ও সতর্কতা

ত্বকের যত্নে অনেকেই লেবুর রস ব্যবহার করেন। লেবুতে থাকা ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। ব্রণের দাগ, মেছতা এবং অন্যান্য দাগ হালকা করতে সাহায্য করে লেবুর রস। লেবুতে থাকা অ্যাসিডিক উপাদান ত্বকের অতিরিক্ত তেল শুষে নেয়, ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে এবং ত্বককে গভীর থেকে পরিষ্কার করে। লেবুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি র্যা ডিক্যাল থেকে ত্বককে রক্ষা করে। সুতরাং রূপচর্চায় লেবুর রস ব্যবহার করতেই পারেন। 

কীভাবে ব্যবহার করবেন 

লেবু সরাসরি ত্বকে লাগানোর চেয়ে অন্য উপাদানের সঙ্গে মিশিয়ে লাগানো ভালো। যেমন-

পরিমাণমতো লেবুর রসের সঙ্গে ২ টেবিল চামচ মধু মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে ১৫ মিনিট লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। মধু ও লেবুর প্রাকৃতিক উপাদান ত্বককে উজ্জ্বল করবে। 

যাদের ত্বক তৈলাক্ত তারা একই পরিমাণ শসার রস ও লেবুর রস মিশিয়ে মুখে লাগান। আবার লেবুর রসের সঙ্গে পরিমাণমতো দুধ মিশিয়েও লাগাতে পারেন। এবার মিশ্রণটি মুখে ধীরে ধীরে ম্যাসাজ করুন। শুকিয়ে গেলে ধুয়ে নিন। 

হাত ও পায়ের রুক্ষভাব দূর করতে লেবুর রসের সঙ্গে একই পরিমাণ চালের গুড়া মিশিয়ে ভালভাবে হাতে পায়ে লাগিয়ে নিন। আলতোভাবে ম্যাসাজ করে হাত পা ধুয়ে নিন। এতে ত্বক আগের চেয়ে কোমল হবে।

সাবধানতা

সংবেদনশীল ত্বকে লেবুর রস ব্যবহার না করা ভালো। এতে চুলকানি ও র্যাদশ হতে পারে। লেবুর রস ব্যবহারের পর সরাসরি রোদে গেলে ত্বকে বিরূপ প্রভাব পড়তে পারে। মুখে লেবুর রস ব্যবহারের আগে হাতে বা কানের পেছনে অল্প পরিমাণ লাগিয়ে প্যাচ টেস্ট করে নিন। 

সূত্র: সমকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়