শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৫, ০৯:৩২ সকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালি পেটে কাঁচা হলুদ খাওয়ার পাঁচ উপকারিতা

হলুদ, যা মূলত গাছের শিকড়, বাজারে রোদে শুকিয়ে গুঁড়া করে প্যাকেটজাতভাবে পাওয়া যায়। তবে আনাজপত্রের দোকানগুলোতে কাঁচা হলুদও কিনতে পাওয়া যায়। আয়ুর্বেদের নিয়ম অনুযায়ী, সকালে ঘুম থেকে ওঠার পর খালি পেটে কাঁচা হলুদ চিবিয়ে খাওয়াটা খুবই উপকারী। পুষ্টিবিদরা জানিয়েছেন, খালি পেটে কাঁচা হলুদ খেলে শরীর অনেকভাবে উপকৃত হয়।

১. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি

শীতকালে সর্দি, কাশি, জ্বর এবং সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। হলুদ অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্যসম্পন্ন। এটি শরীরকে সংক্রমণ থেকে রক্ষা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করে।

২. হজমশক্তি উন্নত করা

শীতকালে অনেকের হজমের সমস্যা দেখা দেয়। খালি পেটে কাঁচা হলুদ খেলে হজম এনজাইম তৈরি হয়, যা হজম প্রক্রিয়াকে সহজ ও কার্যকর করে। এটি অ্যাসিডিটি, পেট ফাঁপা এবং বদহজম কমাতে সহায়তা করে।

৩. প্রদাহ ও ব্যথা উপশম

হলুদে থাকা কারকিউমিন শক্তিশালী অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান হিসেবে কাজ করে। এটি শরীরে যেকোনো ধরনের প্রদাহ কমায়। শীতকালে গাঁটের ব্যথা বা বাতের সমস্যায় উপশম দেয়। গলা ব্যথা ও কাশির ক্ষেত্রে এটিও কার্যকর।

৪. ত্বকের জন্য উপকারী

শীতকালে ত্বকের শুষ্কতা ও অন্যান্য সমস্যা দেখা দিতে পারে। হলুদের অ্যান্টিঅক্সিডেন্ট ও শরীর থেকে দূষণকারী উপাদান দূর করার বৈশিষ্ট্য ত্বককে সুস্থ, উজ্জ্বল ও নরম রাখতে সাহায্য করে।

৫. শক্তিশালী অ্যান্টিঅক্সিড্যান্ট

হলুদ শরীরে শক্তিশালী অ্যান্টিঅক্সিড্যান্ট হিসেবে কাজ করে। এই অ্যান্টিঅক্সিড্যান্ট কোষের ক্ষতি কমায় এবং শরীরকে ভিতর থেকে সুস্থ রাখে।

হলুদ কীভাবে খাওয়া উচিত

সকালে ঘুম থেকে ওঠার পর কাঁচা হলুদ চিবিয়ে খান। চাইলে সামান্য পানি বা গরম দুধের সঙ্গে মিশিয়ে খাওয়াও যেতে পারে। নিয়মিত খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, হজম ভালো রাখা এবং মানসিক চাপও কমানো সম্ভব।

সূত্র: দৈনিক জনকণ্ঠ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়