শিরোনাম
◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৫, ০৭:২০ বিকাল
আপডেট : ১৬ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভাব দূর হয় যে আমলে

জীবনে প্রতিটি মানুষ কখনো না কখনো অভাব ও চ্যালেঞ্জের মুখোমুখি হয়। অনেক সময় আমরা মনে করি, অভাব দূর করার জন্য মানুষের সাহায্য চাওয়া জরুরি। কিন্তু নবিজী (সা.) আমাদের এক গভীর শিক্ষা দিয়েছেন—সত্যিকারের সমাধান আসে শুধু আল্লাহর কাছে মন খুলে প্রার্থনা করার মাধ্যমে। যার মাধ্যমে আল্লাহ মানুষকে ধনী বানিয়ে দেবেন। কেননা মানব সমাজে সাহায্যের হাত প্রায়ই সীমিত, কিন্তু আল্লাহর দয়া সীমাহীন। তিনি এমন এক শক্তিশালী অভিভাবক, যিনি কখনো অবহেলা করেন না। হাদিসে পাকে এসেছে—

হজরত ইবনু মাসঊদ (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন—

مَنْ أَصَابَتْهُ فَاقَةٌ فَأَنْزَلَهَا بِالنَّاسِ لَمْ تُسَدَّ فَاقَتُهُ. وَمَنْ أَنْزَلَهَا بِاللَّه أوشك الله لَهُ بالغنى إِمَّا بِمَوْتٍ عَاجِلٍ أَوْ غِنًى آجِلٍ

‘যে ব্যক্তি কঠিন অভাবে জর্জরিত, সে মানুষের সামনে প্রয়োজন পূরণের ইচ্ছা প্রকাশ করলে এ অভাব দূর হবে না। আর যে ব্যক্তি তার অভাবের কথা শুধু আল্লাহর কাছে বলে, আল্লাহই তার জন্য যথেষ্ট। হয় তাকে তাড়াতাড়ি মৃত্যু দিয়ে অভাব থেকে মুক্তি দেবেন অথবা তাকে কিছু দিনের মধ্যে ধনী বানিয়ে দেবেন।’ (আবু দাউদ ১৬৪৫, তিরমিজি ২৩২৬, মুসতাদরাকে হাকেম ১৪৮২, বায়হাকি ৭৮৬৯, শারহুস সুন্নাহ ৪১০৯, মিশকাত ১৮৫২)

অভাবের সময় আল্লাহর ওপর আস্থা রাখাই চূড়ান্ত সমাধান। মানব সাহায্য সীমিত, কিন্তু আল্লাহর দয়া সীমাহীন। তাই প্রত্যেক অভাবীকে ধৈর্য, প্রার্থনা এবং আস্থা দিয়ে আল্লাহর প্রতি মনের দ্বার খুলে দেওয়া উচিত।

অবস্থা যতই কঠিন হোক, জীবনের প্রতিটি অভাবের মুখোমুখি দাঁড়াতে আমাদের মন ও হৃদয় আল্লাহর দিকে স্থির রাখতে হবে। নবিজীর হাদিস আমাদের শিখিয়েছে—মানুষের কাছে লজ্জা বা অনুরোধ না করেও আল্লাহর কাছে মন খুলে প্রার্থনা করলে অভাব দূর হবে। আল্লাহ চাইলে তা তৎক্ষণাৎ সমাধান হবে বা কিছু দিনের মধ্যে পূর্ণতা আসবে।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়