শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৬, ০২:১৮ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানি ক্ষেপণাস্ত্র নিয়ে ইসরায়েলের দাবি নাকচ করল যুক্তরাজ্য

লন্ডন পর্যন্ত আঘাত হানতে সক্ষম এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ইরানের হাতে রয়েছে বলে ইসরায়েল যে দাবি করেছে তা নাকচ করে দিয়েছে যুক্তরাজ্য।

ব্রিটিশ ক্যাবিনেট মন্ত্রী স্টিভ রিড বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র লন্ডনে পৌঁছাতে পারে- এমন সুনির্দিষ্ট তথ্য বা মূল্যায়ন ব্রিটিশ সরকারের কাছে নেই।

গত শনিবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করে, তেহরানের কাছে এমন অস্ত্র রয়েছে যা ৪ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এর পরিপ্রেক্ষিতে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে হাউজিং সেক্রেটারি স্টিভ রিড বলেন, ‘ইরান যুক্তরাজ্যকে লক্ষ্যবস্তু করছে কিংবা তারা চাইলেও তা করতে সক্ষম—এমন কোনো সুনির্দিষ্ট তথ্য আমাদের কাছে নেই।’

উল্লেখ্য, গত শুক্রবার ভারত মহাসাগরে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক ঘাঁটি ‘দিয়েগো গার্সিয়া’ লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। দেশটি থেকে এই ঘাঁটির দূরত্ব প্রায় ৩ হাজার ৮০০ কিলোমিটার।

স্টিভ রিড জানান, ওই রাতে দুটি ক্ষেপণাস্ত্রের মধ্যে একটি লক্ষ্যভ্রষ্ট হয়, অন্যটি মাঝ আকাশে ধ্বংস করা হয়। তবে ক্ষেপণাস্ত্রগুলো ব্রিটিশ ভূখণ্ডের ঠিক কতটা কাছাকাছি এসেছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি তিনি।

বিশ্লেষকরা বলছেন, ৩ হাজার ৮০০ কিলোমিটার দূরের দিয়েগো গার্সিয়া ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র পৌঁছানো মানে হলো, ইরানের সামরিক সক্ষমতা আগের চেয়ে বহুগুণ বেড়েছে। তবে লন্ডন যেহেতু ইরান থেকে ৪ হাজার ৪০০ কিলোমিটার দূরে, তাই ব্রিটিশ সরকার এখনই ইরানি ক্ষেপণাস্ত্রকে সরাসরি হুমকি হিসেবে দেখছে না। যদিও ইসরায়েল বারবার সতর্ক করে বলছে, ইরানের ক্ষেপণাস্ত্রের সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে এবং তা ইউরোপের নিরাপত্তার জন্য বড় হুমকি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়