শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৬, ১১:৪৮ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রণাঙ্গনেই সব হুমকির মোকাবিলা করবে ইরান— ট্রাম্পকে মাসুদ পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাফ জানিয়ে দিয়েছেন যে, ইরানের বিরুদ্ধে যেকোনো ‘হুমকি ও সন্ত্রাস’ দেশটিকে আরও ঐক্যবদ্ধ করছে। হরমুজ প্রণালি পুরোপুরি খুলে না দিলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

আজ (শনিবার, ২২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে পেজেশকিয়ান বলেন, ‘ইরান রণাঙ্গনে অত্যন্ত দৃঢ়তার সাথে সকল প্রলাপমূলক (delirious) হুমকির মোকাবিলা করবে।’

ট্রাম্পের হুমকির প্রেক্ষিতে হরমুজ প্রণালীর বর্তমান অবস্থা স্পষ্ট করে তিনি আরও যোগ করেন, ‘হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত, কেবল তাদের জন্য নয় যারা আমাদের মাটি ও সার্বভৌমত্ব লঙ্ঘন করতে চায়।’

বিশ্লেষকরা মনে করছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই বাকযুদ্ধ মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে এক নতুন মাত্রায় নিয়ে গেছে।

গতকাল (শুক্রবার, ২১ মার্চ) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য খুলে দেয়ার হুঁশিয়ারি দেন। অন্যথায় দেশটির জ্বালানি অবকাঠামো ধ্বংস করার হুমকি দেন তিনি।

তিন সপ্তাহের যুদ্ধের পর সামরিক অভিযান ‘ধীরে ধীরে কমিয়ে’ বা ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন- এমন ঘোষণা দেয়ার মাত্র একদিন পরই ট্রাম্প এ আলটিমেটাম দেন। এসময় গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ রয়েছে। পাশাপাশি আরও হাজার হাজার মার্কিন মেরিন সেনা মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয়েছে।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ইরান ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে না দিলে যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোয় হামলা চালাবে। সেগুলো ‘সম্পূর্ণ ধ্বংস’ করা হবে এবং সবচেয়ে বড় কেন্দ্রটি দিয়ে এই হামলা শুরু হবে।

তার পোস্ট অনুযায়ী, এই সময়সীমা শেষ হবে সোমবার স্থানীয় সময় রাত ১১টা ৪৪ মিনিটে। তবে এ হুমকির পর শনিবার দিনভর ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের পক্ষ থেকে পাল্টা হুঁশিয়ারি দেয়া হয়েছে। আইআরজিসি ও ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ কঠোর প্রতিক্রিয়া জানান। এর কিছুক্ষণ পর এটি নিয়ে মন্তব্য করলেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়