শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৬, ০৯:৫৪ সকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুদানে হাসপাতালে হামলায় শিশুসহ অন্তত ৬৪ নিহত

সুদানের দারফুর অঞ্চলের একটি হাসপাতালে হামলায় ১৩ শিশুসহ অন্তত ৬৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান।

শনিবার (২১ মার্চ) এক সোশ্যাল মিডিয়া পোস্টে টেড্রোস আধানম গেব্রিয়েসুস জানান, শুক্রবার রাতে পূর্ব দারফুর রাজ্যের রাজধানী আল ডেইনের ‘আল ডেইন টিচিং হাসপাতালে’ এই হামলা চালানো হয়। নিহতদের মধ্যে বেশ কয়েকজন রোগী, দুই নারী নার্স এবং এক পুরুষ চিকিৎসক আছেন। 

তিনি আরও জানান, এই হামলায় আটজন স্বাস্থ্যকর্মীসহ আরও ৮৯ জন আহত হয়েছেন।

হামলায় হাসপাতালটির শিশু বিভাগ, প্রসূতি বিভাগ এবং জরুরি বিভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে হাসপাতালটি অকেজো হয়ে পড়েছে এবং শহরটিতে জরুরি চিকিৎসা সেবা বন্ধ হয়ে গেছে।

টেড্রোস বলেন, এই ট্র্যাজেডির কারণে সুদানের যুদ্ধে স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় মোট নিহতের সংখ্যা এখন ২ হাজার ছাড়িয়ে গেছে।

তিনি আরও জানান, সুদানের সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর মধ্যে প্রায় তিন বছর ধরে চলা এই সংঘর্ষে স্বাস্থ্যসেবা কেন্দ্রে ২১৩টি হামলায় ২ হাজার ৩৬ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 

তবে এই হামলার নেপথ্যে কারা ছিল, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

২০২৩ সালের মাঝামাঝি সময়ে সেনাবাহিনী এবং আরএসএফ-এর মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটিতে ভয়াবহ সংঘাত ছড়িয়ে পড়েছে। 

এতে তৈরি হয়েছে বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল মানবিক সংকট; যেখানে হাজার হাজার মানুষ নিহত এবং ১ কোটি ২০ লাখের বেশি মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। উভয় পক্ষের বিরুদ্ধেই যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ রয়েছে। এছাড়া দারফুরে আরএসএফ-এর বিরুদ্ধে এমন নৃশংসতার অভিযোগ উঠেছে, যাকে জাতিসংঘ বিশেষজ্ঞরা ‘গণহত্যার আলামত’ হিসেবে অভিহিত করেছেন।

টেড্রোস বলেন, যথেষ্ট রক্তপাত হয়েছে। অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। এখন সময় সুদানের এই সংঘাত কমিয়ে আনা এবং বেসামরিক নাগরিক, স্বাস্থ্যকর্মী ও মানবিক সহায়তা কর্মীদের সুরক্ষা নিশ্চিত করা।

সূত্র: আলজাজিরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়