শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১১ মার্চ, ২০২৬, ১১:৩০ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

ভণ্ডামি ছাড়ুন, যথেষ্ট হয়েছে! ইউরোপীয় কমিশন প্রধানকে ইরান

আন্তর্জা‌তিক ডেস্ক : ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টকে উদ্দেশ করে লিখেছেন, এবার ভন্ডামি ছাড়ুন, যথেষ্ট হয়েছে!

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি ইরানিদের সম্পর্কে গত সোমবার যে হস্তক্ষেপমূলক বক্তব্য রেখেছেন তার জবাবে এই মন্তব্য করেছেন তিনি। বাকায়ি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, যথেষ্ট ভন্ডামি করেছেন! 

আপনি সারা জীবন ব্যয় করেছেন ইতিহাসের ভুল দিকে অবস্থান নিয়ে-দখলদারদের প্রতি সবুজ-সংকেত দেখিয়ে এবং জাতিগত প্রজন্ম-নিধন ও নিকৃষ্ট অপরাধযজ্ঞের প্রতি সমর্থন জানিয়ে, আর এখনও ইরানিদের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের অপরাধ ও যুদ্ধাপরাধকে পবিত্র করার চেষ্টা চালাচ্ছেন।

বাকায়ি বলেছেন, যখন মিনাব শহরে ১৬৫ জন নিষ্পাপ বা ফেরেশতা তথা ইরানি শিশু গণহত্যার শিকার হল তখন আপনারা কোথায় ছিলেন? কেন যখন নানা হাসপাতাল, ঐতিহাসিক স্থান, জ্বালানী তেলের স্থাপনা, কূটনৈতিক পুলিশের অবস্থান, দমকল বাহিনীর স্টেশনগুলো ও আবাসিক এলাকাগুলো আগ্রাসীদের নির্দয় হামলার শিকার হচ্ছে তখন নিরব হয়ে আছেন? -- পার্সটু‌ডে

ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র বাকায়ি আরও বলেছেন, আইন লঙ্ঘন ও অপরাধযজ্ঞের মোকাবেলায় নিরবতার অর্থ সেসবের সহযোগিতা ছাড়া অন্য কিছুই নয়। 

তিনি আরও বলেছেন, সত্যিই, আপনি যা লিখেছেন তারই নিচে যে জবাবগুলো লেখা হয়েছে তা পড়ে দেখুন এবং দেখুন আপনার উদ্দিষ্টরা আপনার পক্ষ থেকে ‘অপরাধীদের পবিত্রকরণ’ সম্পর্কে কি ভাবছেন!

  • সর্বশেষ
  • জনপ্রিয়