শিরোনাম
◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা

প্রকাশিত : ১০ মার্চ, ২০২৬, ০৫:২৩ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন সাম্রাজ্যবাদ মানবজাতির জন্য হুমকি: ফ্রান্সের ডেপুটি স্পিকার

পার্স-টুডে: মার্কিন সাম্রাজ্যবাদকে মানবজাতির জন্য হুমকি বলেছেন ফ্রান্সের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার। 

ইরানি বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে পার্স-টুডে জানিয়েছে, ফরাসি ডেপুটি স্পিকার ক্লেমেন্স গোতে গতকাল (রোববার) ইরান ও কিউবার মত দেশগুলোর বিরুদ্ধে মার্কিন ও ইসরায়েলি আগ্রাসী নীতির নিন্দা জানিয়ে এক্স সামাজিক মাধ্যমে লিখেছেন:  মার্কিন সাম্রাজ্যবাদ মানবজাতির জন্য হুমকি। 

তিনি আরও লিখেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে ইরানের সঙ্গে তার কাজ শেষ হলে তিনি কিউবার বিরুদ্ধে পদক্ষেপ নেবেন। 

ফরাসি সংসদের ডেপুটি স্পিকার গাজা, লেবানন, ভেনেজুয়েলা, ইয়েমেন ও সিরিয়ায় মার্কিন-ইসরায়েলি হামলা এবং এইসব দেশে হত্যাযজ্ঞ চালানোর বিষয়টি তুলে ধরে বলেছেন, তারা সব সময়ই আন্তর্জাতিক আইন পুরোপুরি লঙ্ঘন করছে, অথচ তা সত্ত্বেও পশ্চিমা নেতারা হয় নিরব রয়েছেন অথবা তাদের সহযোগী হয়েছেন।  

ফরাসি সংসদের এই প্রতিনিধি আরও বলেছেন, আমরা বিরোধী ফ্রন্টে রয়েছি এবং যে জাতিগুলোর ওপর তোমরা বোমা বর্ষণ করেছ তাদের প্রতি সমর্থন জানাচ্ছি। তিনি পাশ্চাত্যের বিরুদ্ধে প্রতিরোধে জড়িতদের সবার প্রশংসা করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়