শিরোনাম
◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৬, ০২:৩৮ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের মিসাইল বর্তমান হারে ছুড়তে থাকলে শেষ হতে যতদিন লাগবে

কয়েকজন পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তা বার্তাসংস্থা এপিকে বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বেশ সফলভাবে ইরানের মিসাইল লঞ্চারে হামলা চালাচ্ছে। এ কারণে ইরানের মিসাইল ছোড়ার পরিমাণও কমে গেছে। তবে ইরান হয়ত তার কিছু মিসাইল জমিয়ে রাখছে।’’

বুধবার এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছে এপি।

তবে ইরানের মিসাইল আটকাতে গিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতিরক্ষা মিসাইলও শেষ হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন আরেক কর্মকর্তা। এ কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে প্রতিরক্ষা মিসাইল ব্যবহারেও এখন থেকে সতর্ক হতে হবে।

অপরদিকে, বর্তমানে যে হারে ইরান ব্যালিস্টিক মিসাইল ছুড়ছে এমন করে ছুড়তে থাকলে আর কয়েকদিনের মধ্যে তাদের মিসাইল শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন পশ্চিমা গোয়েন্দা। সূত্র: এপি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়