শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৬, ০৯:১৮ সকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পকে হত্যার চেষ্টা করলে ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। চলমান উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশঙ্কা প্রকাশ করেছেন তিনি খুন হতে পারেন!

তিনি জানান, যদি তাকে হত্যা করে, তবে পৃথিবীর মানচিত্র থেকে ইরানকে মুছে দেবে যুক্তরাষ্ট্র।

ইরান ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর হামলা হলে ছেড়ে কথা বলবে না তেহরান। সে দেশের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান থেকে ইরানের সামরিক বাহিনী— একই সুরে বার্তা দিয়ে চলেছে। তার মধ্যেই ট্রাম্প নিজের প্রাণহানির আশঙ্কা করলেন।

সংবাদসংস্থা অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদন অনুযায়ী, এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ‘‘আমার দৃঢ় নির্দেশ আছে, যা কিছু ঘটুক তাদের (ইরানকে) পৃথিবীর বুক থেকে মুছে ফেলতে হবে।’’ তার আগেই ট্রাম্পের এক বিবৃতি প্রকাশ্যে এসেছিল। সেই বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছিলেন, তিনি তার উপদেষ্টাদের নির্দেশ দিয়েছেন, যদি তার ওপর হামলার কোনও প্রচেষ্টার নেপথ্যে ইরানের জড়িত থাকার প্রমাণ মেলে, তবে ইরানকে নিশ্চিহ্ন করতে হবে।

উল্লেখ্য, দিন দুয়েক আগে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিন্দা করে ট্রাম্প বলেছিলেন, ‘‘উনি অসুস্থ মানুষ। তার উচিত মানুষ হত্যা না-করে, নিজের দেশকে সঠিক ভাবে পরিচালনা করা।’’

 ট্রাম্প এ-ও বলেন, ইরানের নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে। 

মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্য ভাল ভাবে নেয়নি তেহরান। ইরানের প্রেসিডেন্ট জানান, তাদের দেশের অর্থনৈতিক দুর্দশার নেপথ্যে রয়েছে আমেরিকা ও তার বন্ধু দেশগুলির শত্রুতা ও ‘অমানবিক’ নিষেধাজ্ঞা। তিনি বলেন, ‘‘দেশের সর্বোচ্চ নেতার প্রতি যে কোনও অবমাননা আসলে সমগ্র জাতির বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের সমান।’’

এদিকে, ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল আবুলফজল শেখারচি মঙ্গলবার বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দিকে আগ্রাসনের হাত বাড়ানো হলে, আমরা শুধু সেই হাতটিই কেটে ফেলব না বরং বিশ্বে আগুন ধরিয়ে দেব। 

সূত্র: আনন্দবাজার

  • সর্বশেষ
  • জনপ্রিয়