শিরোনাম
◈ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল, দায়িত্বে বাংলাদেশ ব্যাংক ◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য ◈ দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের ◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ ◈ বিশ্বকা‌পে সেমিফাইনালের গ‌ণ্ডি পার হ‌তে চান মরক্কোর কোচ ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে হট্টগোল ও বিশৃঙ্খলা, রুলিং দিলেন স্পিকার

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৬, ০৪:০১ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের সাথে যে চার শর্তে সমঝোতা করবে যুক্তরাষ্ট্র

ইরানের সাথে একটি সম্ভাব্য কূটনৈতিক চুক্তির রূপরেখা ও শর্তাবলী প্রকাশ্যে এনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। ফ্লোরিডার হলিউডে ইসরায়েলি-আমেরিকান কাউন্সিল আয়োজিত এক অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই গুরুত্বপূর্ণ তথ্য জানান। 

উইটকফ বলেন, সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র সরাসরি ইরানি কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেছে এবং তাদের কঠোর বার্তা প্রদান করা হয়েছে। তার দাবি, এই যোগাযোগের ফলে ইরানে বিক্ষোভকারীদের গণফাঁসি কার্যকর করার যে পরিকল্পনা ছিল, তা বর্তমানে স্থগিত করা হয়েছে।

ইরানের সাথে যেকোনো নতুন চুক্তির ক্ষেত্রে চারটি মৌলিক শর্তের কথা উল্লেখ করেছেন উইটকফ। তিনি জানান, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা, ক্ষেপণাস্ত্র কর্মসূচির লাগাম টানা, বর্তমানে থাকা পারমাণবিক উপাদানের মজুদ নিয়ন্ত্রণ এবং মধ্যপ্রাচ্যে ইরানের মদতপুষ্ট প্রক্সি নেটওয়ার্ক বা সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা বন্ধ করা। বিশেষ করে ইরানের কাছে থাকা প্রায় ২ হাজার কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। উইটকফ সতর্ক করে দিয়ে বলেন, ওয়াশিংটন একটি কূটনৈতিক সমাধান আশা করলেও পরিস্থিতি অনুকূলে না থাকলে বিকল্প পথটি হবে অত্যন্ত কঠোর।

সাক্ষাৎকারে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতির চিত্র তুলে ধরে উইটকফ বলেন, বর্তমানে দেশটি চরম অর্থনৈতিক সংকটে রয়েছে। সেখানে পানি ও বিদ্যুতের তীব্র ঘাটতির পাশাপাশি আকাশচুম্বী মুদ্রাস্ফীতি বিরাজ করছে। এই অবস্থায় যারা বর্তমান শাসনের বিরোধিতা করছেন, যুক্তরাষ্ট্র সেই সাহসী ইরানি জনগণের পাশে আছে বলে তিনি আশ্বস্ত করেন। ইরানের চলমান অস্থিরতা ও আঞ্চলিক উত্তেজনার মধ্যে ট্রাম্প প্রশাসন তেহরানের ওপর একই সাথে চাপ ও কূটনীতির মিশ্র কৌশল প্রয়োগ করছে বলে তিনি মন্তব্য করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়