শিরোনাম
◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য ◈ দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের ◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ ◈ বিশ্বকা‌পে সেমিফাইনালের গ‌ণ্ডি পার হ‌তে চান মরক্কোর কোচ ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে হট্টগোল ও বিশৃঙ্খলা, রুলিং দিলেন স্পিকার ◈ দুবাইয়ে বেনজীর গ্রেফতার, এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৪ জুন, ২০২৬, ০৮:৫৮ রাত
আপডেট : ১৪ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ গ্রেনেড, ২৮ রাউন্ড গুলি ও গাঁজা উদ্ধার

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ১০টি তাজা গ্রেনেড, ২৮ রাউন্ড তাজা গুলি ও ২ কেজি গাঁজা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। তবে অভিযানের সময় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

রবিবার (১৪ জুন) দুপুরে ব্রিফিং প্রদানকারী কর্মকর্তাঃ টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. মুত্তাকীন সিদ্দিকী, (এক্স), বিএন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি জানান, নাফ নদী ও বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় অস্ত্র ও মাদক চোরাচালান, মানবপাচার, অবৈধ অনুপ্রবেশ এবং সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা প্রতিরোধে কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফের জাদিমুড়া এলাকায় নাফ নদীসংলগ্ন স্থানে একটি সশস্ত্র গোষ্ঠী বিপুল পরিমাণ বিস্ফোরক ও গোলাবারুদ মাটির নিচে লুকিয়ে রেখেছে। এ তথ্যের ভিত্তিতে শনিবার (১৩ জুন) রাত ১০টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের সদস্যরা ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে মাটির নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় মিয়ানমার সামরিক বাহিনীতে ব্যবহৃত ২টি 36M Mk-I হ্যান্ড গ্রেনেড, ৮টি 40 mm HEDP গ্রেনেড এবং ২৮ রাউন্ড ৭.৬২ মিলিমিটার তাজা গুলি উদ্ধার করা হয়। একইসঙ্গে ২ কেজি গাঁজাও জব্দ করা হয়।

কোস্টগার্ডের এই কর্মকর্তা আরও জানান, আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ও মাদক পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। উদ্ধার করা বিস্ফোরকগুলো অসাধু ব্যক্তিদের হাতে পড়লে জননিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি সৃষ্টি হতে পারত। কোস্ট গার্ডের এই অভিযানের ফলে সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ করা সম্ভব হয়েছে।

উদ্ধার করা গ্রেনেড, গোলাবারুদ ও জব্দ করা গাঁজার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়