শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৬, ১১:৪২ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৬

যুক্তরাষ্ট্রের মিসিসিপির ক্লে কাউন্টিতে শুক্রবার রাতে বন্দুকধারীর গুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী জানিয়েছে। তবে তার বিস্তারিত কোনো তথ্য দেয়নি।

এনবিসি নিউজের সহযোগী সংস্থা ডব্লিউটিভিএ জানায়, তিনটি ভিন্ন স্থানে গুলির ঘটনায় এসব মৃত্যু হয়েছে।

ক্লে কাউন্টির শেরিফ এডি স্কট সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, সন্দেহভাজন এখন হেফাজতে রয়েছে এবং ‘আর আমাদের সম্প্রদায়ের জন্য কোনো হুমকি নেই’।

তার পোস্টে নিহতের নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করা হয়নি, তবে ডব্লিউটিভিএ জানায়, ছয়জন নিহত হয়েছে।

ফেসবুকে স্কট লেখেন, ‘আমি অনুরোধ করছি, আমাদের ভুক্তভোগী এবং তাদের পরিবারের জন্য প্রার্থনায় তাদের স্মরণ রাখুন।’

মিসিসিপির উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত ক্লে কাউন্টির জনসংখ্যা প্রায় ২০ হাজার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়